ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

এসএসসির ফরম পূরণের সময় আরও বাড়ল

আকাশ জাতীয় ডেস্ক :

এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের সময়সীমা আরও একদিন বাড়ানো হয়েছে। এতে করে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত ফরম পূরণের সুযোগ পাবে শিক্ষার্থীরা। আর ১৮ ডিসেম্বর পর্যন্ত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি জমা দিতে পারবে। তবে, এবার নির্ধারিত ফির সঙ্গে বিলম্ব ফি (জরিমানা) দিতে হবে শিক্ষার্থীদের।

রবিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে অন্যান্য শিক্ষা বোর্ডগুলোও নিজ নিজ ওয়েবসাইটে নির্দেশনা দিয়েছে।

জানা গেছে, গত ১ ডিসেম্বর এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। জরিমানা ছাড়া ৯ ডিসেম্বর পর্যন্ত ফরম পূরণের সুযোগ ছিল। সেদিন প্রথম দফায় সময়সীমা বাড়িয়ে ১৪ ডিসেম্বর করা হয়েছিল। এবার জরিমানাসহ তিনদিন সময়সীমা বাড়ানো হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিলম্ব ফিসহ ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় ১৫ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো। ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৮ ডিসেম্বর।

বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য প্রতি বছরের মতো এবারও আলাদা ফি নির্ধারণ করা হয়েছে। এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সর্বোচ্চ ফি দিতে হবে ২ হাজার ২৪০ টাকা। তাছাড়া মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় এবার ফরম পূরণ ফি দুই হাজার ১২০ টাকা।

এদিকে, যারা এখনো ফরম পূরণ করেননি, তাদের জরিমানা গুনতে হবে। সেই হিসাবে নির্ধারিত ফির সঙ্গে আরও ১০০ টাকা জরিমানা (বিলম্ব ফি) দিয়ে ১৭ ডিসেম্বর পর্যন্ত ফরম পূরণ করা যাবে।

শিক্ষা বোর্ডগুলোর নির্দেশনা অনুযায়ী— শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে বিলম্ব ফি নিতে পারবে সর্বোচ্চ ১০০ টাকা। তাছাড়া, এসএসসি পরীক্ষা যখনই হোক না কেন, নবম ও দশম শ্রেণি মিলিয়ে শিক্ষার্থীর কাছ থেকে ২৪ মাসের বেশি সময়ের বেতন ও সেশন চার্জ নেওয়া যাবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

এসএসসির ফরম পূরণের সময় আরও বাড়ল

আপডেট সময় ০৭:৫৪:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪