ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ম্যাচের ১৩ ঘণ্টা আগে বড় চমক, টি-টোয়েন্টি দলে নতুন মুখ

আকাশ স্পোর্টস ডেস্ক :

টেস্টে দ্যুতি ছড়িয়ে হেড কোচ ফিল সিমন্সের নজর কেড়েছিলেন পেসার নাহিদ রানা। কোচ বলেছিলেন, ‘সুযোগ থাকলে পেসার নাহিদ রানাকে টি-টোয়েন্টিতে পরখ করতে চাই।’ সে সুযোগটা হয়েই গেল।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার আগের দিন নাহিদ রানাকে দলভুক্ত করলেন নির্বাচকরা। টেস্ট, ওয়ানডের পর এবার ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটেও নিজের গতির ঝলক দেখানোর পাচ্ছেন এই এক্সপ্রেস পেসার।

রোববার (১৫ ডিসেম্বর) এক বিবৃতির মাধ্যমে নাহিদ রানার অন্তর্ভুক্তির বিষয়টি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর আগে গত ১০ ডিসেম্বর টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। সে দলে প্রথমবারের মতো জায়গা করে নেন পেসার রিপন মণ্ডল। নাহিদ রানার অন্তর্ভুক্তির মধ্য দিয়ে আরও ফুলে-ফেঁপে উঠেছে বাংলাদেশের পেস বিভাগ। রিপন নাহিদ ছাড়াও এই ডিপার্টমেন্টে আরও রয়েছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব।

প্রসঙ্গত, সেন্ট ভিনসেন্টে সিরিজের প্রথম ম্যাচ সোমবার (১৬ ডিসেম্বর) ভোর ৬টায়। বাকি দুই ম্যাচ ১৮ ও ২০ ডিসেম্বর। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চোটের কারণে না থাকায়, তার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব সামলাবেন লিটন দাস।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড-

লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ তামিম, পারভেজ ইমন, আফিফ হোসেন, শামিম পাটোয়ারী, জাকের আলী, মেহেদী মিরাজ, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, সাকিব, রিপন মণ্ডল ও নাহিদ রানা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ম্যাচের ১৩ ঘণ্টা আগে বড় চমক, টি-টোয়েন্টি দলে নতুন মুখ

আপডেট সময় ০৫:১৫:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪