ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির দাবি আ.লীগের অপতৎপরতা দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড হরমুজ নিয়ে উত্তেজনার মধ্যেই আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান, কী হচ্ছে সুইজারল্যান্ডে? যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদত্যাগের গুঞ্জন, সোমবারই কি বড় ঘোষণা উন্নয়ন থেকে বাণিজ্য, সব ক্ষেত্রে চীন গুরুত্বপূর্ণ: সাবেক রাষ্ট্রদূত সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন আর নেই বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী শিষ্টাচার বহির্ভূত অপরাজনীতির বিরুদ্ধে রাজধানীতে যুবদলের বিক্ষোভ

ধর্ষণের অভিযোগ থেকে মুক্ত হলেন এমবাপ্পে

আকাশ স্পোর্টস ডেস্ক :

তারকা ফুটবলারদের ওপর ধর্ষণের অভিযোগ নতুন কিছু নয়। অনেক সময় উদ্দেশ্য প্রণোদিত হয়েও তারকাদের বিতর্কিত করতে ধর্ষণের অভিযোগ আনা হয়। আবার অনেকে সত্যিই ধর্ষণ কাণ্ডে জড়িয়ে পড়েন। যার শাস্তিও পেতে হয়। অনেকের তো এই অভিযোগে ক্যারিয়ারটাই শেষ হয়ে যায়।

ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে অবশ্য সেই অর্থে ভাগ্যবানই বলা চলে। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হলেও সেটি মিথ্যা প্রমাণিত হয়েছে।

গত অক্টোবরে সুইডেনের স্টকহোমে ঘুরতে যাওয়া কিলিয়ান এমবাপ্পের ওপর ধর্ষণের অভিযোগ আনা হয়। যদিও এমবাপ্পে বিষয়টিকে শুরু থেকেই অস্বীকার করে আসছিলেন। এবার আনুষ্ঠানিকভাবেও তার বিরুদ্ধে করা সেই অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে।

এমবাপের বিরুদ্ধে অভিযোগ উঠার পর থেকেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছিল। তবে এর সঙ্গে তার সংশ্লিষ্টতা পাওয়া না যাওয়ায় তদন্তপ্রক্রিয়াও বন্ধ করে দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে প্রধান তদন্ত কর্মকর্তা মারিনা সিরাকোভা জানান, সুইডিশ রাজধানীর হোটেলে সংঘটিত ঘটনায় তদন্ত কার্যক্রম চালিয়ে নেওয়ার মতো যথেষ্ট তথ্যপ্রমাণ তাদের কাছে নেই।

সিরাকোভা বলেন, ‘তদন্ত কার্যক্রম চলার সময় সুপরিচিত এক ব্যক্তিকে যুক্তিসংগত কারণে ধর্ষণ এবং যৌন নিপীড়নের দুটি ঘটনায় সন্দেহের তালিকায় রাখা হয়। তবে আমার মূল্যায়ন হচ্ছে, তদন্ত এগিয়ে নেওয়ার মতো যথেষ্ট প্রমাণ হাতে নেই। এ কারণে এই তদন্তপ্রক্রিয়া বন্ধ করা হলো।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির দাবি আ.লীগের অপতৎপরতা

ধর্ষণের অভিযোগ থেকে মুক্ত হলেন এমবাপ্পে

আপডেট সময় ০২:৪০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪