ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মণিরামপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

আকাশ জাতীয় ডেস্ক :

যশোরের মণিরামপুরে এক ব্যবসায়ীকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। বুধবার সকালে সড়কের পাশ থেকে ব্যবসায়ী জহুরুল ইসলামের (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত জহুরুল ইসলাম উপজেলার গোবিন্দপুর গ্রামের খোরশেদ আলীর ছেলে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, দুর্বৃত্তরা মঙ্গলবার রাতের কোনো এক সময় জহুরুল ইসলামকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে গেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানিয়েছে, হত্যা রহস্য উদঘাটনে অভিযান চলছে। তবে এ ঘটনায় কেউ আটক নেই।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জহুরুল ইসলাম মণিরামপুর উপজেলার কোনাকোলা বাজারে দীর্ঘদিন ধরে পাইপের ব্যবসা করে আসছিলেন। ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফেরার পথে উপজেলার চিনাটোলা-কোনাকোলা সড়কে এ হত্যাকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহতের গলায় জখম ও থুঁতনির নিচে আঘাতের চিহ্ন রয়েছে। তার গালের অধিকাংশ দাঁত ভেঙে গেছে। এ সময় মরদেহের পাশ থেকে তার (নিহত জহুরুল ইসলাম) ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার হয়।

নিহতের ভাই নজরুল ইসলাম জানান, তার ভাই প্রতিদিনের মতো সকালে নাস্তা করে দুপুরে খাবার নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে যান। এরপর রাতে বাড়ি ফিরেন; কিন্তু ঘটনার রাতে বাড়ি না ফেরায় তারা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি করেন। পরদিন সকালে ভাইয়ের মরদেহ সড়কে পড়ে থাকার খবর জানতে পারেন।

মণিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে কেউ আটক না হলেও হত্যারহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মণিরামপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

আপডেট সময় ০৮:০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪