ঢাকা ০১:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেকারত্ব দূর করতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে আছে: শিক্ষামন্ত্রী এক ভাই খুন, আরেক ভাই আটক, বাবার লাশ রেললাইনের পাশে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত হামলা চালিয়ে ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে বিচ্যুত করা যাবে না: ট্রাম্প সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলন মারা গেছেন ট্রাম্পের অনুষ্ঠানে গুলি: আটক যুবক সম্পর্কে যা জানা সম্প্রীতি বজায় রেখে নেতাদের রাজনীতি করার আহ্বান ডেপুটি স্পিকারের টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব : গণশিক্ষা প্রতিমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মহারাজের স্পিন বিষে হোয়াইটওয়াশ শ্রীলংকা

আকাশ স্পোর্টস ডেস্ক :

হোয়াইটওয়াশ এড়াতে পঞ্চম দিনে ১৪৩ রান করতে হতো শ্রীলংকাকে। হাতে ছিল ৫ উইকেট। তাই জয়ের স্বপ্নটা ছিলই। আর তা হলে রেকর্ড বইয়ের নাম লেখানো হয়ে যেত লংকানদের। তবে শেষ পর্যন্ত এসবের কিছুই হয়নি।

মাত্র ১৯ রানের ব্যবধানে পঞ্চম দিনে ৫ উইকেট খুইয়ে লংকানরা অলআউট হয়ে গিয়েছে ২৩৮ রানে। আর তাতে ১০৯ রানের বড় জয় পেয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

আগের দিন যেই স্বপ্ন দেখিয়েছিল লংকানরা। পঞ্চমদিনে তাদের সেই স্বপ্ন একাই গুঁড়িয়ে দিয়েছেন কেশভ মহারাজ। এই স্পিনারের বিষে ১৯ রানেই শেষ লংকানদের বাকি ৫ উইকেট। যেখানে একাই ৪ উইকেট শিকার করেছেন মহারাজ। বাকি এক উইকেট নিয়েছেন মার্কো ইয়ানসেন।

এর আগে, প্রথম ইনিংসে ৩৫৮ রান করে দক্ষিণ আফ্রিকা। যার জবাবে ৩২৮ রান তুলে শ্রীলংকা। এরপর ৩০ রানের লিডের সঙ্গে নতুন করে আরও ৩১৭ রান জমা করে শ্রীলংকাকে ৩৪৮ রানের টার্গেট ছুড়ে প্রোটিয়ারা। যার জবাবে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ২৩৮ রানে থেমেছে লংকানদের ইনিংস।

এর আগে, প্রথম টেস্টে প্রোটিয়ারা জিতেছিল ২৩৩ রানে। লঙ্কানদের হোয়াইটওয়াশ করে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন আরও উজ্জ্বল হলো প্রোটিয়াদের। চলতি চক্রের পয়েন্ট টেবিলে এখন শীর্ষে তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

বেকারত্ব দূর করতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে আছে: শিক্ষামন্ত্রী

মহারাজের স্পিন বিষে হোয়াইটওয়াশ শ্রীলংকা

আপডেট সময় ০৩:৩৪:০৩ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪