ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাকাই জামদানিতে ভারতে মঞ্চ মাতালেন জয়া

আকাশ বিনোদন ডেস্ক :

ভারতের মুম্বাইয়ে গত রবিবার ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে সিরিজ, সিনেমা ও ক্রিটিকস এই তিন ক্যাটাগরিতে ৩৯টি পুরস্কার পান তারকারা। বলিউড ও টালিউডের তারকাদের পাশাপাশি অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান।

এবারের আসরে জয়া আহসান মনোনয়ন না পেলেও তিনি আমন্ত্রিত ছিলেন। জামদানি শাড়ি পরে জয়া হাজির হন অনুষ্ঠানে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড ২০২৪ এর কয়েকটি ছবি প্রকাশ করেন এই তারকা। সেই ছবি ঘিরে আলোচনা এখন তুঙ্গে। কারণ জয়ার পরনে যে শাড়িটি রয়েছে, তার নকশা ও শাড়ি পরার ধরনটি একটু আলাদা।

বিষয়টি নিয়ে জয়া লিখেছেন, ‘সবসময় আমার সাজ পোশাকের মাধ্যমে আমি যে সংস্কৃতি থেকে উঠে এসেছি তা উপস্থাপন করার চেষ্টা করি। অনেক দিন ধরে আমার পরিকল্পনা ছিল একটু অন্যরকম করে জামদানি শাড়ি পরব। আর তার জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের চেয়ে বড় মঞ্চ কী হতে পারে! এ আয়োজনে নামিদামি অনেক শিল্পীদের সঙ্গে দেখা হয়। আমাকে আবারও এমন সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ, ফিল্মফেয়ারকে।’

জানা গেছে, জয়ার এই শাড়ি তৈরি করতে প্রায় ৬ মাস লেগেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঢাকাই জামদানিতে ভারতে মঞ্চ মাতালেন জয়া

আপডেট সময় ০৮:৫২:৪২ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪