ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএসসি জানুয়ারিতে এইচএসসি এপ্রিলে করার পক্ষে মত গুলি করে ১৯ লাখ টাকা ছিনতাই: ‎জামায়াত এমপির ভাগ্নে কারাগারে এক মাস বয়সি শিশুকে টিকার পরিবর্তে দেওয়া হলো জলাতঙ্কের ভ্যাকসিন এক চোখের দৃষ্টি হারিয়েছেন ইমরান খান পারমাণবিক সুরক্ষা শুধু প্রযুক্তিগত বিষয় নয়, এটি রাষ্ট্রীয় দায়িত্বের সঙ্গে সম্পৃক্ত: প্রতিরক্ষা উপদেষ্টা সংকট কাটলে টিকার বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়: স্বাস্থ্যমন্ত্রী ফিলিপাইনের সিনেটে গোলাগুলি, সিনেটরকে গ্রেপ্তারের চেষ্টা প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান চীনে পৌঁছেছেন ট্রাম্প, স্বাগত জানালেন ভাইস প্রেসিডেন্ট

১১ দফা দাবিতে জাবির বিজনেস স্টাডিজ অনুষদে শিক্ষার্থীদের তালা

আকাশ জাতীয় ডেস্ক :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাচি নিহতের ঘটনায় রিকশাচালককে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনাসহ ১১ দফা দাবিতে বিজনেস স্টাডিজ অনুষদে তালা দিয়েছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে তালা লাগিয়ে দেওয়ার এ ঘটনা ঘটেছে। এরপর সেখান থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।

তাদের দাবিগুলো হলো-ঘাতক রিকশা চালককে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে; আগামী ৭ কর্মদিবসের মধ্যে সিন্ডিকেট মিটিং ডেকে, জাবি মেডিকেল সেন্টারে মুমূর্ষু ব্যক্তিদের পর্যাপ্ত চিকিৎসার জন্য সুব্যবস্থা (ভ্যাক্সিনেশন, আইসিইউ এবং লাইফ সাপোর্ট এম্বুলেন্সসহ সকল আধুনিক চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করতে হবে) গ্রহণ করতে হবে; রাচিকে মরোণত্তর ডিগ্রি দিতে হবে এবং তার পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে; ক্যাম্পাসে অটোরিকশা সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে হবে।

বিকল্প হিসেবে প্যাডেল চালিত রিকশা এবং স্টুডেন্ট শাটেল (শাটেল বাস নয়) চালু করতে হবে; সম্পূর্ণ ক্যাম্পাসকে সিসিটিভির আওতায় নিয়ে আসা এবং পর্যাপ্ত পরিমাণের আলোর ব্যবস্থা করা; পর্যাপ্ত পরিমাণের নিরাপত্তা বাহিনী রাখতে হবে এবং ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষেধের উপর কঠোর জোর দিতে হবে; রাচির স্মরণে ক্যাম্পাসে স্থায়ী স্মৃতিফলক নির্মাণ করতে হবে এবং নির্মাণাধীন সেন্ট্রাল লাইব্রেরির একটি অংশের নাম রাচির নামে করতে হবে; কয়েকজন স্বাধারণ শিক্ষার্থী এবং ৫৩ ব্যাচের কয়েকজনকে তদন্ত কমিটিতে পর্যবেক্ষক হিসেবে রাখতে হবে এবং সকল দাবি মানা হচ্ছে কিনা সেই বিষয়ে অবগত করতে হবে; আফসানা করিম রাচির বিদায়ী আত্মার মাগফেরাত কামনার জন্য কেন্দ্রীয় ভাবে দোয়া মাহফিলের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং উক্ত বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে; রাস্তাগুলোর মোড়ে সাইড মিরোরের ব্যবস্থা করতে হবে; এবং ফুটপাত নির্মাণ করতে হবে।

এ সময় শিক্ষার্থীরা দাবিগুলোর বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি না দেখলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পাশাপাশি ৫৩ ব্যাচের শিক্ষার্থীরা শ্রেণি কার্যক্রমের ফিরবে না বলেও জানিয়েছেন একাধিক শিক্ষার্থীরা।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ঘাতক চালককে শনাক্ত করে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য। বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে। আর শিক্ষার্থীদের দাবিগুলো খুবই যৌক্তিক, ইতোমধ্যে আমরা অটোরিকশা ক্যাম্পাসে নিষিদ্ধ করেছি এবং বাকি দাবিগুলো বাস্তবায়নেও কাজ করছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএসসি জানুয়ারিতে এইচএসসি এপ্রিলে করার পক্ষে মত

১১ দফা দাবিতে জাবির বিজনেস স্টাডিজ অনুষদে শিক্ষার্থীদের তালা

আপডেট সময় ০৬:২৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪