ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তানের জন্য সুখবর বয়ে আনলেন হারিস-আব্বাস

আকাশ জাতীয় ডেস্ক :

অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়ে কঠোর সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল।

পাকিস্তানের এমন হতাশাজনক পারফরম্যান্সের পরও ব্যক্তিগত পারফরম্যান্সে সফল দুই তারকা বোলার হারিস রউফ ও আব্বাস আফ্রিদা। সিরিজে দারুণ পারফরম্যান্সের ফল হাতেনাতেই পেলেন তারা।

বুধবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সবশেষ টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের হালনাগাদে উন্নতি হয়েছে হারিস রউফ ও আব্বাস আফ্রিদির।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়ে পাকিস্তানি খেলোয়াড়দের র‌্যাংকিংয়ে অধঃপতন হলেও উন্নতি হয়েছে হারিস রউফ ও আব্বাস আফ্রিদির।

হারিস রউফ তিন ম্যাচে পাঁচ উইকেট শিকার করে আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র‌্যাংকিংয়ে চার ধাপ এগিয়ে ৬০১ রেটিং পয়েন্ট নিয়ে ২০তম স্থানে উঠে এসেছেন।

আর আব্বাস আফ্রিদি সিরিজে ৬ উইকেট শিকার করে টি-টোয়েন্টি সেরা ১০০ বোলারদের তালিকায় স্থান করে নিয়েছেন। ৩৯ ধাপ এগিয়ে বর্তমানে ৮৩তম স্থানে রয়েছেন আব্বাস আফ্রিদি।

তবে অধঃপতন হয়েছে পাকিস্তানের এ সময়ের সেরা পেস বোলার শাহিন শাহ আফ্রিদির। তিনি মাত্র একটি উইকেট শিকার করতে পেরেছেন। এই নিম্নমানের পারফরম্যান্সের কারণে তিনি আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‌্যাংকিংয়ে ১০ ধাপ পিছিয়ে বর্তমানে ২৪তম পজিশনে আছেন।

শাহিন শাহ আফ্রিদির মতো একই অবস্থা পেস বোলার নাসিম শাহরও। তিনি দুই ম্যাচে অংশ নিয়ে মাত্র একটি উইকেট শিকার করেছেন। যে কারণে ১৪ ধাপ পিছিয়ে বর্তমানে ৬৫তম পজিশনে আছেন নাসিম শাহ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পাকিস্তানের জন্য সুখবর বয়ে আনলেন হারিস-আব্বাস

আপডেট সময় ০৭:০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪