ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ক্রিকেটারদের ওয়ার্ক এথিকসে মুগ্ধ সালাউদ্দিন

আকাশ স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে চলতি মাসেই দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। আর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দলের সঙ্গে যোগ দিয়েছেন ওয়েস্ট-ইন্ডিজ সফরে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকেই এই কোচ জানালেন দলের উজ্জীবিত হওয়ার কথা।

বিসিবির প্রকাশিত ভিডিওতে সালাউদ্দিন বলেন, ‘এবার যে স্কোয়াড আছে, মোটামুটি একটা অনভিজ্ঞ দল। তবে সবচেয়ে যেটা ভালো লাগছে যে, ছেলেরা খুব উজ্জীবিত ভালো খেলার জন্য। সবাই সাদা জার্সিটা পরতে চায়। সবার ওয়ার্ক এথিকস দেখে আমার ভালো লাগলো। ১৪ বছর পর আমি আবার এলাম ওয়েস্ট ইন্ডিজে, যেখান থেকে আমি শুরু করেছিলাম কোচিং। তাদের ওয়ার্ক এথিকস দেখে ভালো লাগছে। এই জায়গায় আমার মনে হয় আগের চেয়ে এগিয়ে আছে।’

সাধারণত টেস্ট ক্রিকেটে ভালো করতে পারছে না বাংলাদেশ দল। তবে এটা টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকেই চলছে। যদিও এবার টেস্ট ফরম্যাটে ভালো করার বড় স্বপ্ন দেখছেন সালাউদ্দিন, ‘এই ছেলেদের স্বপ্নও বড়। তারা ব্যারিয়ারটা ভেঙে আরও উপরে উঠতে চায়। আশা করি তারা খুব ভালো করবে। টেস্ট জাতি হিসেবে ভালো করব।’

প্রস্তুতি ম্যাচে নিজেদের প্রস্তুতি নিয়ে সালাউদ্দিন বললেন, ‘আমাদের দীর্ঘ এক ভ্রমণ ছিল। এখানে এসে আমরা দলের অনুশীলনে হালকা গেমস খেলেছি। পরদিন স্কিল অনুশীলন ছিল। সুযোগ-সুবিধা এখানে খুব ভালো। দলগতভাবে আমরা ভালোভাবে প্রস্তুত হচ্ছি।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড-

শাহাদাত হোসেন দিপু, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন কুমার দাস (উইকেটকিপার), জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

ক্রিকেটারদের ওয়ার্ক এথিকসে মুগ্ধ সালাউদ্দিন

আপডেট সময় ০৭:৪৭:০০ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪