ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

বাংলাদেশের হয়ে কোনো ফ্র্যাঞ্চাইজি বাইরে যাচ্ছে, এটা অনেক বড় পাওয়া: সোহান

আকাশ স্পোর্টস ডেস্ক :

প্রথমবারের মতো হতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টি। এতে ইতিহাস গড়তে যাচ্ছে রংপুর রাইডার্সও। প্রথমবার বাংলাদেশের কোনো ফ্র্যাঞ্চাইজি প্রতিনিধিত্ব করতে যাচ্ছে দেশের বাইরে। গায়ানায় পাঁচ দলের টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা পাঁচটি ভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজির।

এই টুর্নামেন্ট ঘিরে নিজেদের অনুশীলন জার্সিতেও লাল-সবুজের ছোঁয়া নিয়ে এসেছে রংপুর। শনিবার মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে তারা। ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক নুরুল হাসান সোহান জানিয়েছেন, তাদের জন্যও এই টুর্নামেন্টে খেলতে পারা বড় সুযোগ।

তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় যে এটা আমাদের খেলোয়াড়দের জন্য বড় সুযোগ এমন একটা গ্লোবাল টুর্নামেন্ট হচ্ছে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট হবে, এখানে অংশ নেওয়া। বাংলাদেশের হয়ে কোনো ফ্র্যাঞ্চাইজি দল দেশের বাইরে যাচ্ছে, এটা অনেক বড় পাওয়া আমাদের জন্য। ’

সোহান আরও বলেন, ‘একইসঙ্গে আমাদেরও কিছু দায়িত্ব আছে। আমরা চেষ্টা করবো আমাদের জায়গা থেকে শতভাগ ভালো কিছু করার করার। যেন ভবিষ্যতে আমাদের ক্রিকেটে ভালোর জন্য এরকম সুযোগ আসে। ’

বাংলাদেশের ক্রিকেটাররা এমনিতে খুব বেশি টি-টোয়েন্টি খেলার সুযোগ পান না। এবার জাতীয় দলের আশেপাশে আছেন এমন ৯ ক্রিকেটার নিয়ে গ্লোবাল সুপার লিগের জন্য দল গড়েছে রংপুর। অধিনায়ক সোহানের আশা, এখান থেকে নিজেদের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে পারবেন আরও।

তিনি বলেন, ‘অবশ্যই। এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে। স্যার (নাজমুল আবেদীন) যেটা ম্যানশন করলো, এটা আমাদের জন্য অনেক বড় শেখার প্রক্রিয়া। আমরা হয়তো খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাই না। যেহেতু এই টুর্নামেন্ট খেলছি, এরপর জাতীয় লিগ টি-টোয়েন্টি আছে, বিপিএল আছে। ’ ‘সবমিলিয়ে এ বছর অনেক বেশি টি-টোয়েন্টি খেলতে পারবো। আর টি-টোয়েন্টি জিনিসটা এমন, আমরা যত খেলবো, অভিজ্ঞতা বলেন বা সবকিছু বলেন বৃদ্ধি পাবে। যেহেতু ওখানে পাঁচটা ভালো মানের দল আছে, আমার কাছে মনে হয় অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলতে পারবো। যেটা আমাদের ভবিষ্যতে কাজে দেবে। ’

আগামী ২৭ নভেম্বর থেকে গায়ানায় শুরু হচ্ছে গ্লোবাল ‍সুপার লিগ। এখানকার উইকেটে আগেও খেলার অভিজ্ঞতা আছে সোহানের। তিনি বলছেন, গায়ানার উইকেট হবে অনেকটা বাংলাদেশের মতোই। হেড কোচ মিকি আর্থারের সঙ্গে মিলে পরিকল্পনাও সাজিয়েছেন বলে জানান সোহান। তিনি বলেন, ‘সত্যি বলতে আমরা জাতীয় লিগের ম্যাচ খেলছিলাম। শেষ চারদিন আমরা একসঙ্গে অনুশীলন করেছি। আমার কাছে মনে হয় ওখানে গিয়ে তিন-চারদিন অনুশীলনের একটা সুযোগ পাবো। আমি শেষ ওয়ানডে সিরিজ ওখানে খেলেছিলাম, গায়ানা ও বাংলাদেশের উইকেট কিছুটা একই। ’

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

বাংলাদেশের হয়ে কোনো ফ্র্যাঞ্চাইজি বাইরে যাচ্ছে, এটা অনেক বড় পাওয়া: সোহান

আপডেট সময় ০৭:৩৭:৩২ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪