ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইমরুলকে বিদায়ী ম্যাচে সম্মাননা জানাতে মাঠে তামিম-আশরাফুল-নান্নু

আকাশ স্পোর্টস ডেস্ক :

সবশেষ ২০১৯ সালে বাংলাদেশ জাতীয় দলের হয়ে ইডেন গার্ডেন্সে ভারতের বিপক্ষে গোলাপি বলে দিবারাত্রির টেস্ট খেলেছিলেন ইমরুল কায়েস। সেই ম্যাচের পর আর কোনো ফরম্যাটেই বাংলাদেশের জার্সিতে দেখা যায়নি টাইগার এই ওপেনারকে। যদিও ফর্মটাও ছিল না এই ওপেনারের পক্ষে।

লম্বা সময় জাতীয় দলের বাইরে থাকা এই ওপেনার এবার টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বলে দিলেন।

শনিবার (১৬ নভেম্বর) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে নিজের শেষ প্রথম শ্রেণীর ম্যাচ খেলতে নামেন ইমরুল। তবে ১৬ রানে ফিরে যান প্যাভিলিয়নে। এরপর দুপুরে লাঞ্চ বিরতিতে সম্মাননা দেওয়া হয় তাকে।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদিন নান্নু ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

দলের পক্ষ হতেও ইমরুলকে সম্মাননা স্মারক তুলে দেন নুরুল হাসান সোহান-মোহাম্মদ মিঠুনরা। পরে দলীয় ফটোসেশনেও দেখা যায় তাদের।

এর আগে গত বুধবার দুপুরে নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় লাল বলের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ইমরুল। তিনি বলেন, ‘১৬ তারিখ আমি আমার ফার্স্ট ক্লাস ক্রিকেট এবং টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি করতে যাচ্ছি। এটা আমার লাইফের গত ১৭ বছরের সবচেয়ে কঠিন এবং আবেগের মুহূর্ত।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইমরুলকে বিদায়ী ম্যাচে সম্মাননা জানাতে মাঠে তামিম-আশরাফুল-নান্নু

আপডেট সময় ০৭:৩২:৩১ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪