ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২০২৫ সালের এসএসসির ফরম পূরণ শুরু ১ ডিসেম্বর

আকাশ জাতীয় ডেস্ক :

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের ফরম পূরণ আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে, যা চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত।

আর নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে ২৭ নভেম্বরের মধ্যে। এবার প্রতি বিভাগে পরীক্ষার্থীদের ফি গত বছরের তুলনায় ১০০ টাকা বেড়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফরম পূরণে শিক্ষার্থীদের তথ্যসংবলিত সম্ভাব্য তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সম্ভাব্য তালিকা থেকে ১ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করতে পারবে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীরা। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার সময় ১০ ডিসেম্বর। আর ১০০ টাকা বিলম্ব ফি বা জরিমানা দিয়ে শিক্ষার্থীরা ১১-১৪ ডিসেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবে। জরিমানাসহ ফি জমা দেওয়া যাবে ১৪ নভেম্বর পর্যন্ত। বিলম্ব ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর।

মানবিক, ব্যবসা ও বিজ্ঞান শাখার জন্য আলাদা আলাদা ফি নির্ধারণ করেছে শিক্ষাবোর্ড। এর মধ্যে মানবিক ও ব্যবসা বিভাগের একজন শিক্ষার্থীদের কাছ থেকে সর্বোচ্চ ‍২ হাজার ১২০ টাকা ফরম পূরণের ফি আদায় করতে পারবে স্কুলগুলো। বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীরা ফরম পূরণের ফি বাবদ দিতে হবে ২ হাজার ২৪০ টাকা। এর মধ্যে ব্যবহারিক ফিসহ কেন্দ্র ফি অন্তর্ভুক্ত বলেও জানিয়েছে বোর্ড। বিলম্ব ফি নিতে পারবে সর্বোচ্চ একশ টাকা। নবম ও দশম শ্রেণি শিক্ষার্থীর কাছ থেকে সর্বমোট ২৪ মাসের বেশি বেতন ও সেশন চার্জ নেওয়া যাবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের এসএসসির ফরম পূরণ শুরু ১ ডিসেম্বর

আপডেট সময় ০৩:৫১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪