ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গম্ভীরকে ‘বদরাগী’ বললেন পন্টিং

আকাশ স্পোর্টস ডেস্ক :

ভারত-অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে কথার লড়াইয়ে জড়িয়ে পড়েছেন গৌতম গম্ভীর ও রিকি পন্টিং। বিরাট কোহলির ফর্ম নিয়ে মন্তব্য করায় পন্টিংয়ের সমালোচনা করেছিলেন গম্ভীর। অস্ট্রেলিয়া অধিনায়কও ছেড়ে দেননি। ভারতীয় কোচকে জবাব দিয়েছেন তিনিও।

বিরাট কোহলিকে নিয়ে মন্তব্য করায় রিকি পন্টিংয়ের ওপর রেগে গিয়েছিলেন গৌতম গম্ভীর। ভারতের কোচ প্রশ্ন তুলেছিলেন, অস্ট্রেলিয়ার ক্রিকেটার হয়েও কেন কোহলিকে নিয়ে এত চিন্তিত পন্টিং।

সেই মন্তব্যের জবাব দিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। গম্ভীরকে উল্লেখ করলেন ‘বদরাগী চরিত্র’ হিসেবে। জানালেন, কোনোভাবেই কোহলিকে খাটো করে দেখানোর উদ্দেশ্য ছিল না তার।

অস্ট্রেলিয়ার চ্যানেল সেভেনের সঙ্গে আলাপে পন্টিং বলেছেন, ‘গৌতম গম্ভীরকে আমি চিনি। বেশ বদরাগী চরিত্রের মানুষ। তাই ও যে আমার কথার ওভাবে উত্তর দিয়েছে তাতে আমি অবাক নই।’

পন্টিং আরও বলেন, ‘কোহলিকে কোনোভাবে কটাক্ষ করতে চাইনি। আমি বলেছিলাম কোহলি অস্ট্রেলিয়ায় ভালো খেলেছে এবং সে দেশেই ও ফর্মে ফিরতে চাইবে। যদি বিরাটকে জিজ্ঞাসা করেন, তাহলে ও নিশ্চয়ই বলবে যে আগের মতো শতরান করতে না পারা নিয়ে ও কতটা চিন্তায়। ছোট ছোট জিনিস নিয়েও যে কত কী হয়ে যায় সেটাই মাঝে মাঝে ভাবি। কোহলি দারুণ ক্রিকেটার। অতীতে অস্ট্রেলিয়ায় ভালো খেলেছে।’

অস্ট্রেলিয়া রওনা হওয়ার আগে গম্ভীর বলেছিলেন, ‘ভারতীয় ক্রিকেট নিয়ে পন্টিংয়ের কী কাজ? আমার মনে হয় ওর অস্ট্রেলিয়া ক্রিকেট নিয়ে চিন্তা করা উচিত। বিরাট, রোহিতকে নিয়ে তো ওর চিন্তা করার কোনো কারণই নেই।’

ভারতের দুই সিনিয়র খেলোয়াড়ের রানের ক্ষুধার কথা শোনা গিয়েছিল গম্ভীরের মুখে। তিনি বলেছিলেন, ‘ওরা ভারতীয় ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে। ওদের সাফল্যের কথা সবাই জানে। এখনও ওদের অনেক কিছু দেওয়ার আছে। ওদের রানের জন্য তাড়না এখনও প্রথম দিনের মতো। এর থেকেই বোঝা যায় যে, ওরা দলকে জেতাতে চায়। আমি জানি ওরা তাড়াতাড়ি বড় রানে ফিরবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গম্ভীরকে ‘বদরাগী’ বললেন পন্টিং

আপডেট সময় ০১:৫০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪