ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাম্প-বাইডেন বৈঠক: শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

হোয়াইট হাউজে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার (১৩ নভেম্বর) হোয়াইট হাউজে ট্রাম্পকে স্বাগত জানান বাইডেন।

গত ৫ নভেম্বরের নির্বাচনে জয়ের পর এই প্রথম হোয়াইট হাউজে গেলেন হবু প্রেসিডেন্ট ট্রাম্প। ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে দুই নেতার।

বাইডেনের কাছে পরাজিত হয়েই হোয়াইট হাউজ ছাড়তে হয়েছিল ট্রাম্পকে। এবার বাইডেনের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করে ফের যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজে ফিরছেন ট্রাম্প।
২০২৫ সালের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট পদে শপথ নেবেন তিনি। তার দু’মাস আগে বুধবার হোয়াইট হাউজে পা রাখলেন ট্রাম্প।

নির্বাচনে জয় পাওয়ার জন্য ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বাইডেন। তিনি ট্রাম্পকে বলেছেন, ‘আবার স্বাগতম।’ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে বলে ট্রাম্পকে আশ্বস্ত করেছেন বাইডেন।

এবারের নির্বাচনেও প্রথমে ট্রাম্পের প্রতিপক্ষ ছিলেন বাইডেনই। কিন্তু তার বয়সের কারণে খোদ ডেমোক্র্যাটরাই নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে প্রশ্ন তুলেছিল। এমন পরিস্থিতিতে নির্বাচনের মাত্র কয়েক মাস আগে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বাইডেন। বাইডেনের পরিবর্তে কমলা হ্যারিস প্রতিদ্বন্দ্বিতা করেন ট্রাম্পের বিপরীতে। কিন্তু পরাজিত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ট্রাম্প-বাইডেন বৈঠক: শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি

আপডেট সময় ১২:৩৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪