ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় ১০ তলা থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্থানীয় সরকার নির্বাচন ও তফসিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল স্থানীয় সরকার শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল জামায়াত যেদিন লোগো থেকে আকিমুদ দ্বীন উঠিয়েছে সেদিনই তারা পরাজিত: চরমোনাই পীর প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার: ডিএসসিসি প্রশাসক ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার: এমপি ফয়সল জেনার সাথে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি জাতীয়তাবাদ দেশের সব মানুষের অভিন্ন পরিচয়: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: জ্বালানি বিভাগ

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা আজ

অাকাশ জাতীয় ডেস্ক:

চলতি বছর সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের প্রথম বর্ষে (২০১৭-১৮) ভর্তি পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে রাজধানীসহ সারা দেশের ২০টি কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দ্বিতীয়বার ভর্তিচ্ছুদের ক্ষেত্রে ৫ নম্বর কাটা হবে।

এ বছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৮২ হাজার ৭৮৮ শিক্ষার্থী আবেদন করেছেন। দেশে সরকারি ৩১টি মেডিকেল কলেজের মোট আসনসংখ্যা তিন হাজার ৩১৮টি।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসাশিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. আবদুর রশীদ জানান, এরই মধ্যে এমবিবিএস পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। একদল বিশেষজ্ঞ চিকিৎসক-শিক্ষকের সমন্বয়ে গঠিত প্রশ্নপত্র প্রণয়ন কমিটি কঠোর গোপনীয়তায় প্রশ্নপত্র প্রণয়নের কাজ শেষ করেছেন। ১০ মিনিট পর কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবারও পরীক্ষাকেন্দ্রে মোবাইল, ক্যালকুলেটর, ঘড়িসহ সব ধরনের ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ১০ তলা থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা আজ

আপডেট সময় ০২:৪৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০১৭