ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আ.লীগকে প্রতিহত করার ঘোষণা ছাত্রদল সহ সভাপতির ‘শান্তি ও সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করবে ইরান-যুক্তরাষ্ট্র’ কাতারে নিহত ৫ প্রবাসীর লাশ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে: প্রতিমন্ত্রী মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় সেই মহিষের পাশে দেখতে চান হানজালা এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল দেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী প্রাথমিক শিক্ষায় আমূল পরিবর্তন আসছে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

অধিনায়ক শান্তর জন্য বড় দুঃসংবাদ

আকাশ স্পোর্টস ডেস্ক :

দুঃসংবাদ পেলেন নাজমুল হোসেন শান্ত। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়া হচ্ছে না জাতীয় দলের অধিনায়কের।

গতকাল সোমবার শান্তর ছিটকে যাওয়ার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে চোট পেয়েছেন শান্ত। এমআরআই রিপোর্ট পাওয়ার পর জানা গেছে, শান্তর চোটের অবস্থা গুরুতর। এ অবস্থায় চলমান আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচতো বটেই, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেছেন তিনি।

এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক ডা. দেবাশীস চৌধুরী জানিয়েছেন, শান্তর এমআরআই করা হয়েছে। আমরা টিম ফিজিওর রিপোর্ট এবং স্ক্যান রিপোর্ট পেয়েছি, যা তার বাম কুঁচকিতে গ্রেড টু স্ট্রেন নিশ্চিত করেছে। এর জন্য বিশ্রাম এবং পুনর্বাসনের প্রয়োজন।

তিনি আরও জানিয়েছেন, শান্ত আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে থেকে বাদ পড়েছেন এবং ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজেও দলের বাইরে থাকবেন। আমরা দুই সপ্তাহ পর তার অবস্থা পুনর্বিবেচনা করব।

২২ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগায় প্রথম টেস্ট দিয়ে শুরু হবে দুই ম্যাচের সিরিজ। এরপর ৩০ নভেম্বর থেকে জ্যামাইকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এ সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

শান্তর অবর্তমানে জাতীয় দলকে নেতৃত্ব দিতে পারেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আ.লীগকে প্রতিহত করার ঘোষণা ছাত্রদল সহ সভাপতির

অধিনায়ক শান্তর জন্য বড় দুঃসংবাদ

আপডেট সময় ০৭:১৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪