ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ভারতকে পরাজিত করতে ‘১৯৯৬ বিশ্বকাপ কৌশল’ অনুসরণের আহ্বান

আকাশ স্পোর্টস ডেস্ক :

১৯৯৬ ক্রিকেট বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে খেলতে দেশটিতে সফর করতে অস্বীকৃতি জানিয়েছিল অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ। তারা নিরাপত্তা শঙ্কার ধোঁয়া তুলে এই সিদ্ধান্ত নেয়।

শ্রীলংকা নিশ্ছিদ্র নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়ার পরও ওই দুই দেশ তাদের সিদ্ধান্তে অনড় থাকায় আইসিসি কঠোর হয়। তারা ওই দুই দেশের বিপক্ষে শ্রীলংকার ম্যাচ বাতিল করে দেশটিকে পূর্ণ ৪ পয়েন্ট দিয়ে দেয়। এতে করে লংকানদের কোয়ার্টার ফাইনালের পথ মসৃণ হয়। পরে অর্জুনা রানাতুঙ্গার শ্রীলংকা সে বিশ্বকাপের শিরোপা জয় করে।

হঠাৎ সেই ১৯৯৬ বিশ্বকাপের ঘটনার বিবরণ দেওয়ার কারণ, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সৃষ্ট ঘোলাটে পরিস্থিতিতে আইসিসি এবং পিসিবিকে একই ‘মডেল’ অনুসরণের পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী।

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা। এদিকে ভারত গোঁ ধরে আছে, তারা রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তান সফর করবে না। যদিও পাকিস্তান ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ খেলতে ভারত সফর করেছিল এই আশায় যে ভারতও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে পা রাখবে। কিন্তু এবার ভারত সাফ জানিয়ে দিয়েছে, তারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান সফর করবে না।

এমন পরিস্থিতি ১৯৯৬ বিশ্বকাপের উদাহরণ টেনে বাসিত আলী বলেছেন, ‘ভারত যদি পাকিস্তানে আসতে অনীহা জানায়, তাহলে ১৯৯৬ বিশ্বকাপের মতো পাকিস্তানের পয়েন্ট চাওয়া উচিৎ। ভারত যদি এখানে (পাকিস্তানে) খেলতে না আসে তাহলে পাকিস্তানকে দুই পয়েন্ট দেওয়া উচিৎ।’

তিনি আরও বলেছেন, ‘স্বাগতিক দেশ হিসেবে পাকিস্তানের সব ম্যাচ ঘরের মাঠে খেলা উচিৎ। আর যদি স্বাগতিক ভেন্যু পরিবর্তন হয়, তাহলে পাকিস্তানের উচিৎ টুর্নামেন্ট বয়কট করা।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

ভারতকে পরাজিত করতে ‘১৯৯৬ বিশ্বকাপ কৌশল’ অনুসরণের আহ্বান

আপডেট সময় ০৬:৫৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪