ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘আমি পুরান ঢাকার মেয়ে, এবার এ লেভেল করছি’

অাকাশ নিউজ ডেস্ক:

‘আমি পুরান ঢাকার মেয়ে। আমি এবার এ লেভেল করছি।’ ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হওয়ার পর নিজেকে আজ এভাবেই উপস্থাপন করলেন জেসিয়া ইসলাম। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হিসেবে জেসিয়া ইসলামের নাম ঘোষণা দেন বিচারক প্যানেলের সভাপতি বিবি রাসেল। ১৮ নভেম্বর চীনের সানাইয়া শহরে অনুষ্ঠেয় ৬৭তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নেবেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেসিয়া ইসলাম বলেন, ‘আমার জার্নিটা আজ থেকে শুরু হলো। আমার কোনো প্রবলেম ছিল না। আমি অপেক্ষা করছিলাম। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। মিস বাংলাদেশ যদি না–ও হতাম, আমি বিশ্বাস করেছি, নিশ্চয়ই আমার জন্য বেটার প্ল্যাটফর্ম অপেক্ষা করছে।’

তাঁকে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হিসেবে ঘোষণা দেওয়ার জন্য বিচারকদের আর আয়োজকদের ধন্যবাদ জানান জেসিয়া ইসলাম। পাশাপাশি তিনি ফেসবুকে তাঁর ফলোয়ারদের প্রতিও কৃতজ্ঞতা জানান।

আজ সংবাদ সম্মেলন আয়োজন করেছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজ। এখানে উপস্থিত ছিলেন অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক নাসরীন চৌধুরী, প্রতিযোগিতার বিচারক বিবি রাসেল, শম্পা রেজা ও চঞ্চল মাহমুদ। আজ আরও জানানো হয়, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন ফাতেমা তুজ জাহরা আর দ্বিতীয় রানারআপ সঞ্চিতা রানী দত্ত ও রুকাইয়া জাহান।

প্রথম রানারআপ ফাতেমা তুজ জাহরা আর দ্বিতীয় রানারআপ সঞ্চিতা রানী দত্ত ও রুকাইয়া জাহানের সঙ্গে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলাম২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রী মিলনায়তনে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ আয়োজনের গ্র্যান্ড ফিনালেতে প্রথম রানার আপ হয়েছিলেন জেসিয়া ইসলাম। পরে অভিযোগ ওঠে, বিচারকদের রায়ে নয়, আয়োজকদের ঘোষণায় এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন জান্নাতুল নাঈম। পরে তাঁর বিরুদ্ধে বিয়ের তথ্য গোপনের অভিযোগ আনা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় জান্নাতুল নাঈমকে দেওয়া সেই খেতাব আজ বাতিল করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘আমি পুরান ঢাকার মেয়ে, এবার এ লেভেল করছি’

আপডেট সময় ১১:৪৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭