ঢাকা ০১:১৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিচ্ছে না ভারত

আকাশ স্পোর্টস ডেস্ক :

১৯৯৬ ওয়ানডে বিশ্বকাপের পর প্রথমবারের মতো নিজেদের মাটিতে আইসিসির কোনো ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। আগামী ২০২৫ সালের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফির আসর ঘিরে এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত পাকিস্তান। তবে তাদের সেই আয়োজন পানি ঢেলে দিতে প্রস্তুত ভারত।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বিভিন্ন সময় বলা হয়েছে, চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে পাকিস্তানে যাবে না ভারতীয় ক্রিকেট দল। বিপরীতে তাদের চাওয়া হাইব্রিড মডেলে আসর আয়োজন করার। ভারতের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে খেলার।

তবে এ নিয়ে গতকাল পিসিবি প্রধান মহসিন নকভি জানান, ‘আসর নিয়ে আমাদের স্পষ্ট অবস্থান ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনো সমস্যা থাকলে ভারত অবশ্যই তা আমাদের লিখিতভাবে দেবে। আজ অবধি, আমরা হাইব্রিড মডেল সম্পর্কে কথা বলিনি, তবে আমরা এই বিষয়ে কথা বলতে প্রস্তুত।’

অন্যদিকে পিসিবির এক সূত্র জানায়, ‘কোনো হাইব্রিড মডেল বিবেচনা করা হচ্ছে না।’ অর্থাৎ চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ করতে হলে পাকিস্তানে যেতেই হবে ভারতীয় দলকে।

পিসিবির পক্ষ থেকে যখন হাইব্রিড মডেলের বিষয়ে অস্বীকার করা হয়েছে। তখন বিসিসিআই সূত্রে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে পাকিস্তানে যাচ্ছে না ভারতীয় ক্রিকেট দল।

প্রতিবেদনে বিসিসিআই সূত্রে বলা হয়েছে, ‘আমাদের অবস্থান যা ছিল তাই। আর এটি পরিবর্তন করার কোন কারণ নেই। এ ব্যাপারে আমরা পিসিবিকে চিঠি দিয়েছি। আমাদের ম্যাচগুলি দুবাইতে স্থানান্তরের জন্য অনুরোধ করেছি।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিচ্ছে না ভারত

আপডেট সময় ০২:১৮:২২ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪