ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মহাকাশে উড়লো পৃথিবীর প্রথম কাঠের স্যাটেলাইট

আকাশ নিউজ ডেস্ক :

কাঠ দিয়ে তৈরি পৃথিবীর প্রথম স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়েছে। কিয়োটো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা মনে করেন, এই ধরনের উপকরণ মহাকাশে ভেসে থাকা ধাতব আবর্জনা হ্রাস করতে সাহায্য করবে। গবেষণার লক্ষ্য হলো— স্যাটেলাইটটি বায়ুমণ্ডলে প্রবেশের সময় পুরোপুরি পুড়ে যাবে। যার কারণে ধাতব উপাদান থেকে সৃষ্ট দূষণ এড়াতে সহায়ক হবে।

লিগনোস্যাট নামক এই পরীক্ষামূলক স্যাটেলাইটটি একটি ছোট বাক্স আকৃতির, যার প্রতিটি পার্শ্ব মাত্র ১০ সেন্টিমিটার। এটি ফ্লোরিডার নাসার-র কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্স -এর একটি চালকবিহীন রকেটে করে উৎক্ষেপিত হয়। কিয়োটো বিশ্ববিদ্যালয়ের হিউম্যান স্পেসোলজি বিভাগ জানায়, স্যাটেলাইটটি একটি বিশেষ কন্টেইনারে নিরাপদে মহাকাশে পৌঁছেছে।

লিগনোস্যাট (LignoSat) এর সহ-উন্নয়নকারী সুমিতমো ফরেস্ট্রির একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, এটি সফলভাবে উৎক্ষেপিত হয়েছে এবং অল্প সময়ের মধ্যে এটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) পৌঁছাবে। প্রায় এক মাস পর এটি মহাকাশে মুক্ত করা হবে এবং এর শক্তি ও স্থায়িত্ব পরীক্ষা করা হবে।

গবেষকরা স্যাটেলাইট থেকে তথ্য সংগ্রহ করবেন এবং দেখবেন, এটি তাপমাত্রার চরম পরিবর্তন সহ্য করতে পারে কিনা। কিয়োটো বিশ্ববিদ্যালয়ের বিশেষ অধ্যাপক এবং মহাকাশচারী তাকাও দাও বলেন, ধাতব নয় এমন স্যাটেলাইটগুলোই ভবিষ্যতে বেশি প্রচলিত হতে পারে।

উল্লেখযোগ্য বিষয়, কাঠের স্যাটেলাইট মহাকাশ পরিবেশ রক্ষা এবং স্পেস জাঙ্ক কমানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মহাকাশে উড়লো পৃথিবীর প্রথম কাঠের স্যাটেলাইট

আপডেট সময় ০৮:১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪