ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

অবৈধভাবে মালয়েশিয়ায় ঢোকার পথে ৯ বাংলাদেশি আটক

অাকাশ নিউজ ডেস্ক:

অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়ায় ঢোকার পথে ৯ বাংলাদেশিকে আটক করেছে দেশটির সেনাবাহিনী। আটক বাংলাদেশিদের পরিচয় এখনও জানা যায়নি। বৃহস্পতিবার দুপুরে দেশটির দক্ষিণ-পশ্চিম উপকূলে মালাক্কা প্রদেশের একটি সেনা ক্যাম্পের কাছে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার মালাক্কা প্রদেশের পুলিশ প্রধান আবদুল জলিল হাসান দেশটির স্ট্রেইটস টাইমস পত্রিকাকে বলেন, ‘তেরেন্দা ক্যাম্পের উপকূলে অবৈধভাবে ৯ অভিবাসন প্রত্যাশী ঢুকলে সেনাবাহিনীর একটি দল তাদের আটক করে। আটক বাংলাদেশিদের বয়স ২০ থেকে ৪২ বছরের মধ্যে।’

সন্দেহভাজনদের অবৈধ মানবপাচার ও অভিবাসী পাচারবিরোধী স্থানীয় আইনের ২৬-এ ধারায় গ্রেফতার দেখানো হয়েছে বলেও জানান তিনি। একটি নৌকা ভুলক্রমে মালাক্কার তেরেন্দা সৈকতের কাছে সেনা ক্যাম্পে ভিড়লে সেখানে কর্তব্যরত এক সেনা কর্মকর্তা দেখতে পান। এ সময় সেনাবাহিনীর একটি দল তাদের আটক করে। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

চুয়াডাঙ্গায় দুই পাম্পে তেল সম্পদ সংক্রান্ত ঘটনায়: ধাওয়া করে

অবৈধভাবে মালয়েশিয়ায় ঢোকার পথে ৯ বাংলাদেশি আটক

আপডেট সময় ১১:০৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭