ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শিক্ষককে মোবাইলে প্রাণনাশের হুমকি

আকাশ জাতীয় ডেস্ক :

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদেরকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এয়ারটেল অপারেটরের একটি নম্বর থেকে ২৭ ও ২৮ অক্টোবর ২ দিনে ৬ জন শিক্ষককে হুমকি দিয়েছে। এতে শিক্ষকরা অনিরাপদ বোধ করছেন। এ ঘটনায় ওই বিদ্যালয়ের শিক্ষক মোছাঃ নাজনীন বুধবার বিকালে আখাউড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, রেলওয়ে স্কুলের ২০২৫ সালের এসএসসি টেস্ট পরীক্ষা চলছে। গণিত পরীক্ষার দিন ছাত্র-ছাত্রীরা দেখাদেখি করে লেখার সময় দায়িত্বরত শিক্ষকরা নিষেধ করেন। এরপর থেকেই শিক্ষকের মোবাইলে ফোন দিয়ে গালমন্দ ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক হুমকি পাওয়া একজন শিক্ষক বলেন, কে হুমকি দিচ্ছে বুঝতে পারছি না। হয়তো ছাত্ররা অথবা অন্য কেউ হুমকি দিতে পারে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হাসিম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শিক্ষককে মোবাইলে প্রাণনাশের হুমকি

আপডেট সময় ০৬:৪৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪