ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাফজয়ী নারীদের জন্য পুরস্কার ঘোষণা বিসিবির

আকাশ স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় আসরে শিরোপা জেতায় চ্যাম্পিয়ন সাবিনা খাতুনের দলকে পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ নারী দলের দেশে পা রাখার দিনে এই ঘোষণা দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ নারী সাফ চ্যাম্পিয়ন দলকে পুরস্কৃত করার ঘোষণা দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। জানিয়েছেন ভালো একটা অ্যামাউন্ট দেওয়ার কথা।

বিসিবি সভাপতি বলেছেন, ‘বিসিবি থেকে পুরস্কৃত করা হবে। পরপর দুই বার চ্যাম্পিয়ন, তারা আমাদের গর্বিত করেছে। পরিমাণটা দেখি, সব কথা একা বলে দিলে তো বোর্ড পরিচালকরা রাগ করতে পারে। ভালো একটা অ্যামাউন্ট দেওয়া হবে, আমরা যেরকম পারি আরকি।’

এর আগে মেয়েদের ২০২২ সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেবারও চ্যাম্পিয়ন দলের ৩২ সদস্যকে ৫১ লাখ টাকা পুরস্কার দেয় বিসিবি। তারই ধারাবাহিকতায় আরেকটি মহাদেশীয় সেরার মুকুট এনে দেওয়া সাবিনাদের পুরস্কার দেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সাফজয়ী নারীদের জন্য পুরস্কার ঘোষণা বিসিবির

আপডেট সময় ০৩:৫৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪