ঢাকা ০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প ইমরান খানের কারাবাস নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা জাতিসংঘ বিশেষজ্ঞের:অমানবিক আচরণ’ বন্ধের আহ্বান বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি হাসনাত-সারজিস গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি: রাশেদ

ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান এরদোগানের

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধকে কেন্দ্র করে গোটা মধ্যপ্রাচ্যই এখন উত্তেজনা বিরাজ করছে। এই অবস্থায় ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করতে বুধবার আঙ্কারায় আরব লীগের মহাসচিবের সঙ্গে বৈঠক করে এই আহ্বান জানান এরদোগান।

বৈঠকের বিষয়ে তুরস্কের প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশনস ডিরেক্টরেট জানিয়েছে, এরদোগান এবং আহমেদ আবুল ঘেইত লেবাননে ইসরাইলের হামলাসহ বৈশ্বিক এবং আঞ্চলিক উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন। যেখানে প্রেসিডেন্ট আরব লীগ প্রধানকে বলেছেন, ইসরাইল এই অঞ্চলে সংঘাতের শিখা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। কারণ তারা ফিলিস্তিনিদের জমি দখল করে তাদের মাতৃভূমি থেকে বিতাড়িত করতে চায়। তুরস্ক ইসরাইলকে তার অপরাধের জন্য দায়বদ্ধ রাখার উদ্যোগ অব্যাহত রেখেছে। তেল আবিবের উপর চাপ বাড়াতে ব্যাপক অস্ত্র নিষেধাজ্ঞার গুরুত্বও তুলে ধরেছেন এরদোগান।

এরদোগান আবুল ঘেইতকে আরও বলেন যে সিরিয়া, লিবিয়া, সোমালিয়া এবং ইথিওপিয়ায় উত্তেজনা অবিলম্বে বন্ধ করতে হবে এবং তুর্কি এই দেশগুলিতে শান্তি ও স্থিতিশীলতা চায়। এছাড়াও গাজায় ইসরাইলের নৃশংস আক্রমণের তীব্র সমালোচনা করেন এরদোগান। সেই সঙ্গে লেবাননে ইসরাইলের ক্রমাগত আক্রমণ এবং ইরানের প্রতিশোধের সঙ্গে সংঘাতের সম্ভাব্য আঞ্চলিক উত্তেজনা সম্পর্কেও সতর্ক করেন তিনি।

নেতানিয়াহুর প্রশাসন আগামীতে তুরস্ককেও টার্গেট করতে পারে বলে সর্তক করে এরদোগান বলেন, ‘ইসরাইলি প্রশাসন, যারা ‘প্রতিশ্রুত ভূমি’-এর প্রতারণার উপর কাজ করে, ফিলিস্তিন এবং লেবাননের পরে আমাদের মাতৃভূমিতে তার দৃষ্টিপাত করবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান এরদোগানের

আপডেট সময় ০১:০২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪