ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্প্রীতি বজায় রেখে নেতাদের রাজনীতি করার আহ্বান ডেপুটি স্পিকারের টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব : গণশিক্ষা প্রতিমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব মারা গেছেন আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী কুমিল্লায় মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির

সৌদি আরবে গাড়িচাপায় এক বাংলাদেশি যুবকের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক :

সৌদি আরবে গাড়ি চাপায় মো. শাকিল মাঝি (২৩) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। তিনি লক্ষ্মীপুর জেলার রায়পুরের বাসিন্দা ছিলেন।

সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের সদস্য বশির হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, রবিবার (১৩ অক্টোবর) সকালে সৌদি আরবের আভা খামিজ মোসাইদ শহরে গাড়ি চাপায় শাকিল মারা যান। নিহত শাকিল রায়পুরের দক্ষিণ চরবংশী ইউনিয়নের হাওলাদার স্টেশন এলাকার মাঝি বাড়ির কৃষক আলিম উদ্দিন মাঝির ছেলে। ৮ ভাইবোনের মধ্যে তিনি সবার ছোট।

নিহত শাকিলের বড় ভাই মনির হোসেন জানান, প্রায় ৭ লাখ টাকা ঋণ নিয়ে ৬ মাস আগে শাকিলকে সৌদি আরব কাজের সন্ধানে পাঠানো হয়। সেখানে সে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতেন। শাকিলের মরদেহ আভা শহরের সরকারি হাসপাতালের হিমঘরে রয়েছে। তার মরদেহ দেশে আনতে সংশ্লিষ্ট দপ্তরের সহযোগীতা চেয়েছি।

দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য বশির হাওলাদার বলেন, খবর পেয়ে শাকিলের বাড়িতে যাই। তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছি। ঋণের টাকা নিয়ে তাকে সৌদি আরব পাঠানো হয়েছিল। ওই টাকা পরিশোধ করাও সম্ভব হয়নি। এরমধ্যে দুর্ঘটনায় শাকিল মারা গেছে। তার মরদেহ দেশে আনতে পরিষদের পক্ষ থেকে সকল সহযোগীতা করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

সৌদি আরবে গাড়িচাপায় এক বাংলাদেশি যুবকের মৃত্যু

আপডেট সময় ১০:৩০:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪