ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জাহাঙ্গীর হত্যা মামলার রহস্য উদঘাটন না হলে এমপিগিরি ছেড়ে দেব: ফজলুর রহমান পরের বিশ্বকাপে বিজ্ঞাপন থেকেই আয় করতে চায় সরকার: তথ্যমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি নেত্রকোনায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার প্রয়োজন হলে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: ব্রিটিশ প্রধানমন্ত্রী বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক পুলিশ কর্মকর্তার, বিচার দাবি স্ত্রীর

মালয়েশিয়ায় ভবন ধসে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক :

মালয়েশিয়ায় একটি নির্মাণাধীন ভবন ধসে বাংলাদেশি এক শ্রমিক নিহত হয়েছেন। তার নাম জিদান (২২)। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন পাকিস্তানি নাগরিক।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে দেশটির মেলাকা রাজ্যের বান্দা হিলিরের জালান বুকিত সেনজুয়াং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মালয়েশিয়ার মালাক্কা তেনাহ জেলার পুলিশ প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার ক্রিস্টোফার পেটিট জানিয়েছেন, ভবন ধসের পর শুক্রবার দিবাগত রাত ১২টা ১৬ মিনিটের দিকে জিদান নামের ২২ বছর বয়সী এক বাংলাদেশি শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় বেঁচে যাওয়া পাকিস্তানি দুই নাগরিক হলেন- জুবাইর আহমেদ (৩২) এবং আব্বাস গুলাম (৪৯)।

পুলিশ প্রধান জানান, ঘটনার সময় ওই তিন বিদেশি শ্রমিক ধ্বংসস্তূপে আটকা পড়ার আগে কংক্রিটের কাজ করছিলেন।

মালাক্কা স্টেট ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের উপপরিচালক আর সাইফুল ইসওয়ান্দি আর হাসান বলেছেন, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটের দিকে তারা এই দুর্ঘটনার বিষয়ে খবর পান। এরপর ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন থেকে মোট ৮১ জন কর্মকর্তা-কর্মচারী এবং পাদাং তেমু ও মালাক্কা তেনাহসহ স্পেশাল ফোর্স ট্যাকটিক্যাল রেসকিউ অপারেশনের ৩৫ জনের পৃথক দুটি দল প্রায় ১০ মিনিট পরে ঘটনাস্থলে পৌঁছায়। এরপর উদ্ধার কাজ শুরু করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তাসকিনের বদলি হিসেবে এলপিএলে হৃদয়

মালয়েশিয়ায় ভবন ধসে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

আপডেট সময় ১২:৫৫:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪