ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দিনাজপুর বোর্ডের এসএসসির স্থগিত পরীক্ষা ১০-১৩ অক্টোবর

আকাশ জাতীয় ডেস্ক:

প্রশ্নফাঁসের কারণে দিনাজপুর শিক্ষা বোর্ডের চলমান এসএসসির স্থগিত চারটি বিষয়ের পরীক্ষা আগামী ১০ থেকে ১৩ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২২ সেপ্টম্বর) দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পরীক্ষার নতুন সময়সূচি জানানো হয়েছে।

গণিত পরীক্ষা ১০ অক্টোবর, কৃষিবিজ্ঞান ১১ অক্টোবর, পদার্থবিজ্ঞান ১২ অক্টোবর এবং রসায়ন পরীক্ষা ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২২, ২৫, ২৪ ও ২৬ সেপ্টেম্বর এসব বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।

ব্যবহারিক পরীক্ষাগুলো ১৫-২০ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে। পূর্বনির্ধিারিত এসব ব্যবহারিক পরীক্ষা ১০-১৫ অক্টোবরের মধ্যে হওয়ার কথা ছিল।

প্রশ্নফাঁসের কারণে এর আগে বুধবার (২১ সেপ্টেম্বর) চলমান এসএসসি পরীক্ষার দিনাজপুর শিক্ষা বোর্ডের গণিত, পদার্থবিজ্ঞান, কৃষিবিজ্ঞান ও রসায়নের পরীক্ষা স্থগিত করা হয়।

দিনাজপুর বোর্ডের অধীন কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি পরীক্ষা কেন্দ্রের সচিবের কক্ষে পরীক্ষার আগেই প্যাকেট খোলা প্রশ্নপত্র পাওয়া যাওয়ায় পরীক্ষা স্থগিত করা হয়।

এর আগে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত করা হয়। চলমান এসএসসি পরীক্ষার প্রথম দিন ১৫ সেপ্টেম্বরে নড়াইল ও লোহাগড়ার দুটি পরীক্ষাকেন্দ্রে বাংলা প্রথম পত্রের এমসিকিউ প্রশ্নপত্রের জায়গায় বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ বিতরণ করা হয়েছিল।

পরীক্ষা নিয়ে কোনো বিতর্ক এড়াতে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত করা হয়। স্থগিত বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষা ৩০ সেপ্টেম্বর নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দিনাজপুর বোর্ডের এসএসসির স্থগিত পরীক্ষা ১০-১৩ অক্টোবর

আপডেট সময় ০১:১৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২