ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বিএনপি-জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করুন : শেখ পরশ

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি-জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। তিনি বলেন, বিএনপি-জামায়াত যে সন্ত্রাসী সংগঠন, তার অসংখ্য প্রমাণ রয়েছে।

বুধবার রাজধানীর সবুজবাগ বালুর মাঠে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে শেখ ফজলে শামস পরশ এসব কথা বলেন।

বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগ ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়। শেখ ফজলে শামস পরশ বলেন, বিএনপি-জামায়াত জনগণের জানমালের নিরাপত্তায় ব্যাঘাত ঘটাতে চাইলে আওয়ামী লীগ ও যুবলীগ জানে, এই কুচক্রী মহলকে কীভাবে রাজপথে মোকাবিলা করতে হয়।

যুবলীগ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ঐক্যবদ্ধ ও ধৈর্যশীল থাকবেন। বিএনপি-জামায়াতের কৌশলই হচ্ছে, আমাদের সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করা। তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইবে। তাদের ফাঁদে পা দেওয়া যাবে না। কিন্তু রাজপথে আমরা ছেড়ে দেব না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জোড়া হাতবোমা বিস্ফোরণে আহত ২

বিএনপি-জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করুন : শেখ পরশ

আপডেট সময় ১১:৩৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২