ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক হুইলচেয়ারে বসে দীপু মনিকে দেখতে ট্রাইব্যুনালে এলেন স্বামী বৈষম্যবিরোধী ছাত্রনেতার মাদক সেবনের ছবি ভাইরাল এটা আমি-ডামির সরকার না, কাদেরকে নিশ্চিহ্ন করতে চান: সংসদে টুকু হিজবুল্লাহর কর্মকাণ্ডে ‘অর্থহীন’ হয়ে পড়ছে যুদ্ধবিরতি, দাবি নেতানিয়াহুর শান্তি চাইলে সরাসরি যোগাযোগ করুক তেহরান: ট্রাম্প আমার বাবাকে মিথ্যা মামলায় হত্যা করা হয়, সে কারণেই আমি আজ সংসদে ১৮ মাস যে আরামে ছিলেন, সে আরাম এখন হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ জামায়াতের এমপিকে মসজিদে হত্যাচেষ্টা, সংসদে চাইলেন নিরাপত্তা

আইরিশ-স্কটিশদের হারিয়ে বিশ্বকাপের মূলপর্বে খেলার পথে বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডকে হারিয়ে মূলপর্বে খেলার পথে একধাপ এগিয়ে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বুধবার গ্রুপের অন্য দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জয়ে সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারলেও সমস্যা নেই বাংলাদেশের। সেমিফাইনাল ম্যাচটি হবে ২৩ সেপ্টেম্বর।

তবে বিশ্বকাপের মূলপর্বে খেলতে হলে বাংলাদেশ নারী দলকে অবশ্যই সেমিফাইনালে জিততে হবে। বাছাই পর্বের দুই ফাইনালিস্ট সুযোগ পাবে আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে।

রোববার আরব আমিরাতের শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ। নিগার সুলতানার ৫৩ বলের ১০টি চার আর এক ছক্কায় গড়া ৬৭ আর শামিমা সুলতানার ৪০ বলে গড়া ৪৮ রানের ইনিংসে ভর করে ৪ উইকেটে ১৪৩ রান করে বাংলাদেশ।

টার্গেট তাড়া করতে নেমে সালমা খাতুন, সানজিদা আক্তার, নাহিদা আক্তার ও সোহেলি আক্তারের স্পিনে বিভ্রান্ত হয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯.৪ ওভারে ১২৯ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। ১৪ রানের জয় পায় বাংলাদেশ নারী ক্রিকেট দল।

সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকেও হারায় বাংলাদেশ। এদিনও সেই একই ভেন্যুতে খেলা হয়। টস জিতে ব্যাটিংয়ে নেমে সোহেলি আক্তার ও নাহিদার স্পিনে বিভ্রান্ত হয়ে ১৯.৩ ওভারে মাত্র ৭৭ রানেই অলআউট হয় স্কটিশ নারী দল। সোহেলি ৪ ওভারে মাত্র ৭ রানে ৪ উইকেট শিকার করেন। ২.৩ ওভারে ১২ রানে ২ উইকেট নেন নাহিদা।

মামুলি স্কোর তাড়া করতে নেমে ৪২ বল হাতে রেখে ৬ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক

আইরিশ-স্কটিশদের হারিয়ে বিশ্বকাপের মূলপর্বে খেলার পথে বাংলাদেশ

আপডেট সময় ০৬:৪৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২