ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিক্ষার্থীদের ডাস্টবিন ব্যবহারের আহ্বান জবি উপাচার্যের

আকাশ জাতীয় ডেস্ক: 

শিক্ষার্থীদেরকে ক্যাম্পাস কিংবা ক্যাম্পাসের বাইরে যেখানেই অবস্থান করুক না কেন ময়লা আর্বজনা ফেলার ক্ষেত্রে সর্বদা ডাস্টবিন ব্যবহার করার আহ্বান জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক।

বিশ্ববিদ্যালয় ভাষাশহীদ রফিক ভবনের সামনে পরিষ্কার-পরিচ্ছন্ন আদর্শ ক্যাম্পাস গঠনের লক্ষ্যে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণে তিন দিনব্যাপী ক্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

উপাচার্য বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়টি ছোট একটি ক্যাম্পাস, এ ছোট ক্যাম্পাসকে পরিষ্কার-পরিছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব। সেই পরিষ্কার পরিছন্নের কাজকে একটা সুশৃঙ্খল পদ্ধতিতে করার লক্ষ্যে আমরা একটা শক্তিশালী কমিটি করে দিয়েছি। এ কমিটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে পরিছন্ন রাখার জন্য আমাদের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দিয়েছে। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ থেকে শিক্ষার্থীরা এ কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান।

তিনি আরও বলেন, ক্যাম্পাসের এ পরিষ্কার-পরিছন্নের কাজে অংশগ্রহণকরীদের মাঝে সনদের ব্যবস্থাও করা হবে। যা পরে খুবই কার্যকর ভূমিকা পালন করবে। যদি আমরা আমাদের ক্যাম্পাসকে নিজেরাই পরিষ্কার-পরিছন্ন না রাখি তাহলে কে পরিষ্কার-পরিছন্ন রাখবে। এখন যেমনিভাবে আমাদের ক্যাম্পাস পরিষ্কার-পরিছন্নের দিক থেকে সব বিশ্ববিদ্যালয়ের কাছে রোল মডেল এ ধারাকে অব্যাহত রাখতে সবাইকে চেষ্টা করতে হবে।

ক্যাম্পইনে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ বলেন, জবি পরিষ্কার-পরিছন্নের দিক থেকে দেশের সব বিশ্ববিদ্যালয়ে কাছে এক অনন্য দৃষ্টান্ত। আমাদের উপাচার্য বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের পরিষ্কার পরিছন্ন রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

ক্যাম্পেইনে আরও উপস্থিত ছিলেন আর্থ অ্যান্ড লাইফ সায়েন্সের ডিন অধ্যাপক ড. মনিরুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লুৎফর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামালসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান এবং পরিবেশ উন্নয়ন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদেরের সভাপতিত্বে সঞ্চালনা করেন ওই কমিটির সদস্য সচিব কামাল হোসেন সরকার।

উল্লেখ্য, শিক্ষার্থীদের মধ্যে ক্যাম্পাসকে কিভাবে পরিষ্কার-পরিছন্ন রাখা এবং সচেতনতা বাড়ানোই ছিল এ ক্যাম্পেইনের মূললক্ষ্য।

এর আগে ৭ ও ৮ সেপ্টেম্বর ক্যাম্পাসে পরিষ্কার পরিছন্নের জন্য একদল শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কার্যক্রম শুরু করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শিক্ষার্থীদের ডাস্টবিন ব্যবহারের আহ্বান জবি উপাচার্যের

আপডেট সময় ১২:৫২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২