ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

শেখ হাসিনাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানালেন শেহবাজ

আকাশ জাতীয় ডেস্ক: 

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

সোমবার (১৯ সেপ্টেম্বর) লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে দুই নেতার দেখা হলে শেখ হাসিনাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান শেহবাজ।

পরে ব্রিফিংয়ে লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম সাংবাদিকদের বলেন, রানির শেষকৃত্য অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে দেখা হয়েছে। তিনি (পাকিস্তানের প্রধানমন্ত্রী) অনেক বার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেছেন পাকিস্তান সফর করার জন্য।

সাইদা মুনা তাসনীম জানান, ভারতের রাষ্ট্রপতি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ছাড়াও সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সোলিহ, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনসহ বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে কথাবার্তা হয় প্রধানমন্ত্রীর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানালেন শেহবাজ

আপডেট সময় ১১:৩৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২