ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

ছেলেকে না পেয়ে বাবা-মায়ের ওপর হামলা চরম নিষ্ঠুরতা: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক: 

হামলা মামলা করে বিএনপিকে ভয় দেখানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদকে না পেয়ে তার পরিবারের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

বলেন, তাকে না পেয়ে তার পরিবারের ওপর রোববার (১৮ সেপ্টেম্বর) ছাত্রলীগ, যুবলীগের ক্যাডাররা যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, যেভাবে বাড়ি ঘরে হামলা-লুটপাট করা হয়েছে সেটি সরকারের চরম নৃশংসতার বহিঃপ্রকাশ। এ ঘটনা সব নিষ্ঠুরতা ও মানবিকতাকে হার মানিয়েছে। দেশজুড়ে তারা চরম নৈরাজ্য সৃষ্টি করে মানুষকে ভয় পাইয়ে দিতে চায়। কিন্তু দুঃশাসনের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর উত্তরায় নস্ট্রাম হসপিটাল অ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টারে আওয়ামী লীগের হামলায় আহত নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসুদের বাবা-মাকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এসময় তিনি তাদের চিকিৎসার খোঁজ খবর নেন।

সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে রিজভী বলেন, এখন থেকে যেখানেই হামলা হবে, সেখানেই জনগনকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। এই সরকারের দুঃশাসন থেকে মুক্তি পেতে জনগণ আজ ঐক্যবদ্ধ।

এ সময় রূপগঞ্জ থানা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শরিফ আহমেদ টুটুল চেয়ারম্যানসহ ভুক্তভোগীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

ছেলেকে না পেয়ে বাবা-মায়ের ওপর হামলা চরম নিষ্ঠুরতা: রিজভী

আপডেট সময় ০৯:২২:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২