ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

শাহিন আফ্রিদিকে বিশ্বকাপে চান না পাকিস্তানের সাবেক পেসার

আকাশ স্পোর্টস ডেস্ক: 

হাঁটুর ইনজুরিতে পড়ে নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপে খেলা হয়নি পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদির।

নাসিম শাহ ও হারিস রউফ দুর্দান্ত পারফর্ম করলেও দলের সেরা পেস অস্ত্রের অভাব ঠিকই অনুভব করেছেন বাবর আজম।

দলটির জন্য সুখবর যে, নিউজিল্যান্ডে ট্রাইন্যাশন কাপ ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ৭ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে না পারলেও বিশ্বকাপের আগেই সম্পূর্ণ ফিট হয়ে যাবেন শাহিন।

আপাতত চোট কাটিয়ে ফেরার লক্ষ্যে লন্ডনে পুনর্বাসন প্রক্রিয়া চললে ২২ বছর বয়সি এ বাঁহাতি পেসারের। সেখান থেকে আগামী ১৫ অক্টোবর সরাসরি অস্ট্রেলিয়ার ব্রিসবেনে দলের সঙ্গে যোগ দেবেন শাহিন।

কিন্তু সেরে উঠলেও শাহিনকে বিশ্বকাপে চান না পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ। শাহিনের বিশ্বকাপে খেলা ঠিক হবে না বলে মনে করছেন তিনি। বিশ্বকাপে মাঠে নামলে ফের বড় ইনজুরিতে পড়ে ক্যারিয়ার শেষ হওয়ার আশঙ্কা রয়েছে শাহিনের – এমনটাই মনে করেন আকিব জাভেদ।

সম্প্রতি এক অনুষ্ঠানে আকিব বলেছেন, ‘শাহিন আফ্রিদির মতো ফাস্ট বোলার প্রতিদিন জন্মায় না। শাহিনের জন্য আমার পরামর্শ থাকবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার জন্য। কারণ এই বিশ্বকাপের চেয়েও শাহিন অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিলিস্তিনি মুক্তি না পাওয়া পর্যন্ত স্থগিত থাকবে এই ফুটবল

শাহিন আফ্রিদিকে বিশ্বকাপে চান না পাকিস্তানের সাবেক পেসার

আপডেট সময় ০৬:২৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২