ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৫৫ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেন বেলায়েত

আকাশ জাতীয় ডেস্ক:

টানা বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন জ্ঞান পিপাসু ও অদম্য ইচ্ছাশক্তির অধিকারী বেলায়েত শেখ।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে বেলায়েত নিজেই এ তথ্য জানান।

সেখানে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে ভর্তি পরীক্ষায় পাস করেছি। মায়ের অনুমতি পেলেই ভর্তি হবো, ইনশাল্লাহ।

উচ্চ শিক্ষা গ্রহণের জেদে ৫০ বছর বয়সে নবম শ্রেণীতে ভর্তি হন বেলায়েত শেখ। এরপর উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হওয়ার পর ৫৫ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি শুরু করেন তিনি। এরই মধ্যে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যর্থ হওয়ার পর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেন তিনি। অবশেষে তার দীর্ঘদিনের আশা পূরণ হলো।

বেলায়েত শেখের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলায়। পরিবারে তার দুই ছেলে ও এক মেয়ে আছে। বড় ছেলে ব্যবসা করছেন। ছোট ছেলে শ্রীপুর ইঞ্জিনিয়ারিং কলেজে একাদশ শ্রেণীতে পড়ছেন। এছাড়া বেলায়েত একটি দৈনিক পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৫৫ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেন বেলায়েত

আপডেট সময় ০৪:৪৪:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২