ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

জামায়াতকে সঙ্গে নিয়ে মাঠে নেমেছে বিএনপি: কামরুল ইসলাম

আকাশ জাতীয় ডেস্ক: 

জামায়াতকে সঙ্গে নিয়ে প্রকাশ্যে মাঠে নেমেছেন বিএনপি। কোনো সন্ত্রাসীকে বাংলাদেশে রাজনীতি করতে দেয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কেরানীগঞ্জের আটিবাজারে মডেল থানা আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, দেশের রাজনীতিকে বিএনপি কলুষিত করতে চায়। তাদের আন্দোলনের আলামত ভালো না। আওয়ামী লীগের নেতাকর্মীদের উসকে দিচ্ছেন তারা। বিএনপি যদি নাশকতার পথে হাঁটে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।

বিএনপিকে অহেতুক উসকানিমূলক কথাবার্তা না বলার আহ্বান জানান আওয়ামী লীগের এই নেতা। তিনি বলেন, বিএনপি পাকিস্তানের এজেন্ট। ভোটের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন চান না তারা। দেশের জনগণ তাদের সঙ্গে নেই। তাদের সাংগঠনিক শক্তি নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায় সরকার: ডা. জাহেদ

জামায়াতকে সঙ্গে নিয়ে মাঠে নেমেছে বিএনপি: কামরুল ইসলাম

আপডেট সময় ১০:০১:২১ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২