ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: মির্জা ফখরুল ঘরে ঘরে হেলথ স্ক্রিনিং কার্যক্রম চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী দিল্লিতে হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২০ এক মামলায় জামিন পেলেন দীপু মনি দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলা, বহু হতাহত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ মারা গেছেন স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে স্ত্রীসহ নিহত ২ রামিসা হত্যা: আদালতে দায় স্বীকার সোহেলের, যুক্তিতর্ক বৃহস্পতিবার বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

ব্রাহ্মণবাড়িয়ায় পার্কিং করা বাসে নারীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

আকাশ জাতীয় ডেস্ক: 

ব্রাহ্মণবাড়িয়ায় পাকিং করা বাসে চল্লিশ বছর বয়সী এক নারীকে তিনজন মিলে ধর্ষণের ঘটনায় নজরুল ইসলাম (২৬) ও কেফায়েত উল্লাহ তামিম (২১) নামে দুই ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম নরসিংদী জেলার শিবপুর উপজেলার ঘাশিরদিয়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে ও কেফায়েত উল্লাহ তামিম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়য়নের বিয়াল্লিশ্বর গ্রামের তাজুল ইসলামের ছেলে।

নজরুল ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস প্রাইভেট লিমিটেড নামক পরিবহনের একটি বাসের চালক ও তামিম বিয়াল্লিশ্বর এলাকায় অবস্থিত তামিম টিম্বার মিলের মালিকের ছেলে।

পুলিশ জানায়, গত শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস প্রাইভেট লিমিটেড পরিবহনের একটি বাস পার্কিং করা অবস্থায় বাসের মধ্যে ওই নারীকে তিনজন দলবদ্ধভাবে ধর্ষণ করে। পুনরায় তারা ওই নারীকে বিয়াল্লিশ্বর এলাকায় অবস্থিত তামিম টিম্বার মিলে নিয়ে ধর্ষণ করে।

শনিবার ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ রাতেই দুই ধর্ষককে গ্রেপ্তার করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম বলেন, রবিবার দুপুরে গ্রেপ্তারকৃতদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় পার্কিং করা বাসে নারীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

আপডেট সময় ০৯:২৫:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২