ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

‘রক্তপাত হবে, জীবন যাবে তবুও শেখ হাসিনার অধীনে নির্বাচন নয়’

আকাশ জাতীয় ডেস্ক:  

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় নূর হোসেন, জিহাদ, ডা. মিলনের রক্তের বিনিময়ে এরশাদের পতন ঘটেছিল। এ নির্বাচনেও হয়তো রক্তপাত হবে, কিন্তু শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না, জীবন গেলেও না।

শনিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা রিপোটার্স ইউনিটিতে ড. মোশাররফ ফাউন্ডেশন আয়োজিত গাজী মাজহারুল আনোয়ারের স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, গাজী মাজহারুল আনোয়ারের আজ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সাংস্কৃতিক জগতে নেতৃত্ব দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি আমাদের মধ্যে নেই।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গাজী মাজহারুল আনোয়ারের স্মৃতিসভা হওয়ার কথা ছিল রাষ্ট্রীয়ভাবে কিন্তু এখন জাতিকে বর্তমান সরকার এমনভাবে বিভক্ত করেছে সেটা সম্ভব হয়নি। বিভক্তি কখনো জাতিকে সামনের দিকে নিয়ে যায় না।

বিএনপি মহাসচিব বলেন, গাজী মাজহারুল আনোয়ার আর কবে আসবেন সেটা আমরা জানি না, কিন্তু তিনি সবসময় স্মরণীয় হয়ে থাকবেন। রবীন্দ্রনাথের গান, লালন শাহয়ের গান যেমন স্মরণীয় হয়ে আছে, তিনিও তেমন স্মরণীয় হয়ে থাকবেন।

অনুষ্ঠানে গাজী মাজহারুল আনোয়ারের সহধর্মিণী জোহরা গাজী বলেন, আগুণের সঙ্গে বসবাস করেছি আমি। প্রতিভার আগুণের সঙ্গে তিনি প্রজ্বলিত হয়েছিলেন আজীবন।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. সেলিমা রহমান বলেন, মুক্তিযুদ্ধের সময় গাজী মাজহারুল আনোয়ারের গান দেশের মানুষকে উজ্জীবিত করেছিল। তার গান দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

‘রক্তপাত হবে, জীবন যাবে তবুও শেখ হাসিনার অধীনে নির্বাচন নয়’

আপডেট সময় ১২:৫৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২