ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়ক হচ্ছেন কে?

আকাশ স্পোর্টস ডেস্ক:

ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে গেছেন অ্যারন ফিঞ্চ, তাই প্রাসঙ্গিক প্রশ্ন কে হচ্ছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার পরবর্তী অধিনায়ক? সেই প্রশ্নে তিনটি নামও আসছে সামনে। আলোচনায় আছেন অভিজ্ঞ ব্যাটার স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও পেসার প্যাট কামিন্স।

তবে টেম্পারিং কাণ্ডের দুই বছরের নিষেধাজ্ঞায় পড়া স্মিথ ওয়ানডে অধিনায়কত্ব নেওয়ার ব্যাপারে আগ্রহ কিংবা অনাগ্রহ কোনোটিই প্রকাশ করেননি। কেবল জানিয়েছেন, তারও বয়স হয়েছে, অবসরটাও খুব দূরে নয়।

প্যাট কামিন্সও বলছেন, সাদা বলে নেতৃত্ব দেওয়াটা সহজ কাজ নয় বরং তিনি নিজের বিশ্রামটাকেই রাখছেন সবার আগে।
বিপরীতে ওয়ার্নার নাকি ফোনটা পাশে নিয়েই বসে আছেন। ওয়ানডে অনিয়াকত্ব নিতে আগ্রহী ওয়ার্নার বলেছেন, ক্রিকেট অস্ট্রেলিয়া চাইলে তাকে যেকোনো সময় ফোন দিতে পারে।

যদিও ওয়ার্নারের ক্যারিয়ারেও আছে টেম্পারিং কাণ্ডে নিষিদ্ধ হওয়ার কালিমা। তবুও এখন অপেক্ষা যদি ফোনটা আসে

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়ক হচ্ছেন কে?

আপডেট সময় ০৬:৩৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২