ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

বিরোধী দলের অস্তিত্ব ধ্বংসের কর্মসূচি গ্রহণ করেছে সরকার : মির্জা ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারাদেশে এখন চরম নৈরাজ্য ও ভীতির পরিবেশ বিরাজ করছে। সমগ্র দেশ সন্ত্রাসের নগরীতে রূপান্তরিত হয়েছে। রাষ্ট্রক্ষমতা দখলে রেখে বিরোধী দলের অস্তিত্ব ধ্বংস করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার।

সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন মির্জা ফখরুল।

গত শনিবার শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে আওয়ামী লীগের হামলায় কুমিল্লা জেলার মনোহরগঞ্জ ও লাকসাম উপজেলায় বিএনপি নেতাকর্মীদের পিটিয়ে গুরুতর আহত হবার ঘটনার প্রতিবাদে এ বিবৃতি দেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ১০ সেপ্টেম্বর বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে আওয়ামী সন্ত্রাসীরা কুমিল্লা জেলাধীন মনোহরগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রহমত উল্যাহ জিকো, লাকসাম উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন আলম এবং লাকসাম নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নুরুন্নবী মোহসিন সহ নেতাকর্মীদেরকে পিটিয়ে গুরুতর আহত করেছে। এই নারকীয় ঘটনায় প্রমাণ হয় যে, রাষ্ট্রক্ষমতা দখলে রেখে বিরোধী দলের অস্তিত্ব ধ্বংস করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। মিডনাইট ও বিনা ভোটের সরকারের উদ্দেশ্যই হচ্ছে রাষ্ট্রক্ষমতা দখলে রেখে দুর্নীতি ও লুটপাটের রাজত্ব বজায় রাখা। তাদের এই অনাচারের দুঃশাসন রুখে দিতে জনগণ এখন দৃঢ় সংকল্পবদ্ধ, ঐক্যবদ্ধ।

তিনি বিএনপি নেতাকর্মীদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং হামলায় আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

বিরোধী দলের অস্তিত্ব ধ্বংসের কর্মসূচি গ্রহণ করেছে সরকার : মির্জা ফখরুল

আপডেট সময় ১১:০০:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২