ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

দেশের সার্বিক পরিস্থিতি ভাল নয় : পীর চরমোনাই

আকাশ জাতীয় ডেস্ক: 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, দেশের সার্বিক পরিস্থিতি ভাল নয়। মুসলিম উম্মাহ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এই অবস্থায় নিজেদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য প্রতিষ্ঠা করতে হবে। ওলামায়ে কেরামসহ ইসলামী শক্তির ঐক্য হলে দেশের নেতৃত্ব ওলামায়ে কেরামই দিবে। কাজেই বিতর্কে জড়িয়ে নিজেদের সময় নষ্ট না করে মানুষকে কাছে টানার চেষ্টা করতে হবে।

সোমবার রাজধানীর ডেমরার একটি মাদরাসা মিলনায়তনে মতবিনিময় সভায় এ সব কথা বলেন পীর চরমোনাই।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের ডেমরা থানা শাখা আয়োজিত সভায় আরও বক্তব্য রাখেন মুফতী বাছির উদ্দিন মাহমুদ, মুফতী আজহারুল ইসলাম আজমী, মুফতী সালমান সাকী, মুফতী মাসুম বিল্লাহ, মাওলানা আব্দুল কাদের, মুফতী ইমরান হুসাইন প্রমুখ।

ইসলামী আন্দোলনের আমির আরও বলেন, সমাজ ও রাষ্ট্রে আলেমদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। সমাজের নেতৃত্ব দেয়ার দায়িত্ব আলেমদের। আলেম সমাজ নেতৃত্ব থেকে পিছিয়ে থাকায় জালেমদের হাতে নেতৃত্ব চলে গেছে। এই উপলব্ধি আলেমদের করতে হবে। পারস্পারিক ভুল বুঝাবুঝি পরিহার করে সমাজ ও রাষ্ট্রে কিভাবে আলেমদের নেতৃত্ব প্রতিষ্ঠা করা যায় তা নিয়ে ভাবতে হবে।

তিনি বলেন, প্রচলিত সমাজ ব্যবস্থা জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সাধারণ মানুষের পাশাপাশি আলেম সমাজের স্বক্রিয় অংশগ্রহণ বেশি প্রয়োজন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

দেশের সার্বিক পরিস্থিতি ভাল নয় : পীর চরমোনাই

আপডেট সময় ০৯:৪৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২