ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যশোর শিক্ষাবোর্ডে কমেছে এসএসসি পরীক্ষার্থী

আকাশ জাতীয় ডেস্ক:   

যশোর শিক্ষাবোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে এক লাখ ৭০ হাজার ৩৭৭ পরীক্ষার্থী।

২০২১ সালে পরীক্ষার্থী ছিল এক লাখ ৮১ হাজার ৬৮৭ জন।

গত বছরের তুলনায় এবার ১১ হাজার ৩১০ জন কম। করোনা মহামারি ও বাল্যবিয়েসহ নানা কারণে এবার পরীক্ষার্থী কিছুটা কমেছে বলে দাবি সংশ্লিষ্টদের।

১৫ সেপ্টেম্বর পরীক্ষা শুরু হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরীক্ষা গ্রহণের সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে বোর্ড কর্তৃপক্ষ।

এ বিষয়ে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র বলেন, ২০২২ সালে যেসব শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দেবে, তারা ২০২০ সালে নবম শ্রেণিতে লেখাপড়া করতো। ওই সময় দেশে করোনা মহামারির কারণে তারা নিয়মিত স্কুলে যেতে পারেনি। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক অস্বচ্ছল পরিবারের মেয়েদের বাল্যবিয়ে হয়েছে। এসব কারণে এ বছর এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কমে গেছে।

তিনি আরও জানান, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে এবারের পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।
জানা যায়, এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে এক লাখ ৭০ হাজার ৩৭৭ জন পরীক্ষার্থী। এরমধ্যে, ছাত্র ৮৫ হাজার ৫৯৯ জন ও ছাত্রী ৮৪ হাজার ৭৭৮ জন। মোট ২৯৩টি কেন্দ্রের মধ্যে সর্বোচ্চ যশোরে ৫২টি কেন্দ্রে অংশ নেবে ২৮ হাজার ৫২ পরীক্ষার্থী।

খুলনায় ৫৮টি কেন্দ্রে অংশ নেবে ২৬ হাজার ৮জন পরীক্ষার্থী। বাগেরহাটের ২৭ কেন্দ্রে ১৪ হাজার ২৮৭ জন, সাতক্ষীরার ২৭ কেন্দ্রে ১৯ হাজার ৭০ জন, কুষ্টিয়ার ৩১ কেন্দ্রে ২৪ হাজার ১৫৩ জন, চুয়াডাঙ্গার ১৮ কেন্দ্রে ১১ হাজার ১২২ জন, মেহেরপুরের ১৩ কেন্দ্রে ৭ হাজার ৭২৪ জন, নড়াইলের ১৪ কেন্দ্রে ৮ হাজার ১৯৩ জন, ঝিনাইদহের ৩৬ কেন্দ্রে ১৯ হাজার ৯০৩ জন, মাগুরার ১৭ কেন্দ্রে ১১ হাজার ৮৬৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবে।

এরআগে, এসএসসি পরীক্ষার নির্ধারিত তারিখ ছিল চলতি বছরের ১৯ জুন। স্থগিত হওয়ার তিন মাস পর ১৫ সেপ্টেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যশোর শিক্ষাবোর্ডে কমেছে এসএসসি পরীক্ষার্থী

আপডেট সময় ১২:৪৮:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২