ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খুবিতে ২০০ কোটির অবকাঠামো নির্মাণ, ইউজিসি সদস্যের পরিদর্শন

আকাশ জাতীয় ডেস্ক:

খুলনা বিশ্ববিদ্যালয়ের চলমান অধিকতর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ২০০ কোটি টাকার অবকাঠামো নির্মাণ কাজের পরিদর্শন করলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন- ইউজিসির সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন ও ট্রেজারার অমিত রায় চৌধুরী ইউজিসির সদস্যকে সঙ্গে নিয়ে এসব অবকাঠামো নির্মাণকাজ পরিদর্শন করেন।

প্রথমে তারা নির্মাণাধীন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করেন। পরে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) ভবন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল, জয়বাংলা অ্যাকাডেমিক ভবন, সুলতানা জিমনেশিয়াম, মেডিক্যাল সেন্টার, কেন্দ্রীয় জামে মসজিদ, টিএসসি ভবন নির্মাণের কাজ পরিদর্শন করেন।

ইউজিসি সদস্যকে জানানো হয়, চলতি নির্মাণকাজ শেষ করতে প্রকল্পের মেয়াদ দুই বছর বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। ফলে আগামী ২০২৪ সালের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে। করোনা স্থবিরতার পর এবং জ্বালানি তেলে মূল্যবৃদ্ধির ফলে নির্মাণ ব্যয় বৃদ্ধির মধ্যেও খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল প্রকল্পের কাজ চলমান থাকায় ইউজিসি সদস্য সন্তোষ প্রকাশ করেন এবং বর্তমান উপাচার্যের নেতৃত্বে এসব অবকাঠামো নির্মাণকাজ শেষ হলে বিশ্ববিদ্যালয়ের সুবিধা বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে ইউজিসির সহায়তা অব্যাহত থাকবে।

এ সময় অধিকতর উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আব্দুর রাজ্জাক, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, উপাচার্যের সচিব প্রিন্সিপ্যাল সায়েন্টিফিক অফিসার সঞ্জয় সাহাসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খুবিতে ২০০ কোটির অবকাঠামো নির্মাণ, ইউজিসি সদস্যের পরিদর্শন

আপডেট সময় ০৬:৪৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২