ঢাকা ০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরিয়ার দামেস্কে ধারাবাহিক বোমা হামলায় নিহত ১৫

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ার রাজধানী দামেস্কের আল-মিদান এলাকায় ধারাবাহিক বোমা হামলায় অন্তত ১৫ ব্যক্তি নিহত ও ২২ জন আহত হয়েছে। কোনো জঙ্গি গোষ্ঠী সোমবারের এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। কয়েকজন সন্ত্রাসী ওই এলাকার একটি থানার সামনে আত্মঘাতী বোমা হামলা চালালে হতাহতের এ ঘটনা ঘটে।

সিরিয়ার নিরাপত্তা বাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থাটি বলেছে, চারজন আত্মঘাতী হামলাকারী এসব বোমা হামলা চালায়। এ সময় একজন সন্ত্রাসী থানার মূল প্রবেশপথে এবং আরেক সন্ত্রাসী থানায় প্রবেশ করে দ্বিতীয় তলায় বোমার বিস্ফোরণ ঘটায়।

সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ আশ-শার বলেছেন, সন্ত্রাসীরা থানায় হামলা চালাতে গিয়েছিল এবং সেখানে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। নিহতদের মধ্যে পাঁচজন পুলিশ এবং ১০ জন বেসামরিক নাগরিক রয়েছে বলে ঘটনাস্থলে উপস্থিত একজন সংবাদদাতার বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা রিয়া জানিয়েছে।

সিরিয়ার বিভিন্ন স্থানে উগ্র তাকফিরি জঙ্গিদের সঙ্গে দেশটির সেনাবাহিনীর সংঘর্ষ চললেও রাজধানী দামেস্কে দীর্ঘদিন ধরে শান্ত অবস্থা বিরাজ করছিল। তবে এর আগে দামেস্কে চালানো এ ধরনের হামলার দায় স্বীকার করেছে দায়েশ ও আন-নুসরা জঙ্গি গোষ্ঠী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিরিয়ার দামেস্কে ধারাবাহিক বোমা হামলায় নিহত ১৫

আপডেট সময় ১২:৪৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭