ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

‘কোনো শিক্ষক নিজ ক্লাসের শিক্ষার্থীকে কোচিং করাতে পারবেন না’

আকাশ জাতীয় ডেস্ক:

শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, নিজের ক্লাসের কোনো শিক্ষার্থীকে কোনো শিক্ষক কোচিংয়ে পড়াতে পারবেন না। এ বিষয়টি ইতিমধ্যে আইনগতভাবে নিষিদ্ধ করা হয়েছে।

শুক্রবার সকালে চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কিছু কিছু সময় শিক্ষার্থীদের কোচিং কিছুটা দরকার হয়। কারণ, দেশে-বিদেশে বিভিন্ন ধরনের পরীক্ষার জন্য প্রস্তুতির দরকার হয়। পাশাপাশি আমাদের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি এবং সেখানে প্রত্যেক শিক্ষকের পক্ষে প্রতিটি শিক্ষার্থীকে ভালোভাবে নজর দেওয়া সম্ভব হয় না অনেক সময়। তাতে অনেকে হয়তো কিছুটা পিছিয়ে পড়তে পারে।

তিনি বলেন, অনেকের বাড়িতে বাবা-মা কর্মজীবী হওয়ায় বাড়িতে সহযোগিতার দেওয়ার মতো কেউ নেই। সে ক্ষেত্রে কখনো কখনো কোচিংয়ের দরকার হতে পারে। সে ক্ষেত্রে তার বিকল্প হিসেবেও শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক কোচিংয়ের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। একইসঙ্গে যেটি অনৈতিক, যে নিজের ক্লাসে না পড়িয়ে বাড়িতে বা কোচিং সেন্টারে পড়তে বাধ্য করে এবং সেখানে না পড়লে তাকে হয়তো ফেল করিয়ে দেয় বা কম নম্বর দেয় এই অংশটুকু একেবারেই অনৈতিক। এটি আইনে নিষিদ্ধ করা হয়েছে।

আয়োজিত অনুষ্ঠানে টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিসিবির বোর্ড পরিচালক আকরাম খান। আরও উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান ও পুলিশ সুপার মিলন মাহমুদ, বিসিবির বোর্ড কাউন্সিলর ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উক্ত টুর্নামেন্টের আয়োজক জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

‘কোনো শিক্ষক নিজ ক্লাসের শিক্ষার্থীকে কোচিং করাতে পারবেন না’

আপডেট সময় ০৩:৪৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২