ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএসসি জানুয়ারিতে এইচএসসি এপ্রিলে করার পক্ষে মত গুলি করে ১৯ লাখ টাকা ছিনতাই: ‎জামায়াত এমপির ভাগ্নে কারাগারে এক মাস বয়সি শিশুকে টিকার পরিবর্তে দেওয়া হলো জলাতঙ্কের ভ্যাকসিন এক চোখের দৃষ্টি হারিয়েছেন ইমরান খান পারমাণবিক সুরক্ষা শুধু প্রযুক্তিগত বিষয় নয়, এটি রাষ্ট্রীয় দায়িত্বের সঙ্গে সম্পৃক্ত: প্রতিরক্ষা উপদেষ্টা সংকট কাটলে টিকার বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়: স্বাস্থ্যমন্ত্রী ফিলিপাইনের সিনেটে গোলাগুলি, সিনেটরকে গ্রেপ্তারের চেষ্টা প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান চীনে পৌঁছেছেন ট্রাম্প, স্বাগত জানালেন ভাইস প্রেসিডেন্ট

এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন ফের শুরু, চলবে ৭ দিন

আকাশ জাতীয় ডেস্ক: 

বন্যা, প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য কারণে যারা এ বছরের এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন করতে পারেনি তাদের আবার রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হয়েছে। চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার থেকে এ কার্যক্রম শুরু হয়েছে বলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রাকৃতিক দুর্যোগ, বন্যা ও অন্যান্য কারণে যেসব শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা-২০২২ এর রেজিস্ট্রেশন ফরম পূরণ যথাসময়ে করতে পারেনি তারা ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবে। তাদের জন্য সোনালী সেবার মাধ্যমে ‘ফি’ পরিশোধের সময় ৮ সেপ্টেম্বর পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো।’

উল্লেখ্য, গত ৮ জুন থেকে এইচএসসি ও আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। পরে গত ২০ জুন ও ১৪ জুলাই দুই দফায় ফরম পূরণের সময় বাড়ানো হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএসসি জানুয়ারিতে এইচএসসি এপ্রিলে করার পক্ষে মত

এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন ফের শুরু, চলবে ৭ দিন

আপডেট সময় ০৮:৪০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২