ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী সব দলের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি এনসিপির ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটিকে গতি বাড়ানোর নির্দেশ জিয়া পরিবারের নেতৃত্বে ১৭ বছরের আন্দোলনেই জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি : রিজভী দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার: আইনমন্ত্রী এবার বাহুবলে এনসিপির গাড়িবহর আটকে দিল পুলিশ শ্রমবাজার নিয়ে বাংলাদেশ-মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর : পরিবেশমন্ত্রী

চরমোনাই পীরের বক্তব্য সঠিক নয়, ধর্মশিক্ষা সম্প্রসারিত হয়েছে : শিক্ষামন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:   

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‌‘দেশে ধর্ম শিক্ষাকে সংকুচিত করা হয়েছে, চরমোনাই পীরের এ বক্তব্য একেবারেই সঠিক নয়। ধর্ম শিক্ষাসহ দেশের নৈতিকতা শিক্ষা আরও সম্প্রসারিত করা হয়েছে।’

আজ শনিবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘একটি বিশেষ মহল অন্য ইস্যু খুঁজে না পেয়ে সরকারবিরোধী অপপ্রচারে নেমেছ। এর অংশ হিসেবে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে এ মন্তব্য করছে। আগে থেকেই ধর্ম শিক্ষাসহ নৈতিক শিক্ষার কার্যক্রম অনেক বাড়িয়েছে সরকার। এ কার্যক্রম সামনে আরও বাড়ানো হবে।’

এর আগে গতকাল শুক্রবার বিকালে রাজধানীর শাহবাগে এক সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেন, ‘শিক্ষা যেকোনো জাতির অর্থনৈতিক ও রাজনৈতিক অগ্রগতির মূল চালিকাশক্তি। নৈতিকতা ও মূল্যবোধ চর্চার কথা নতুন শিক্ষাক্রমে বারবার উল্লেখ করা হলেও ইসলামী শিক্ষাকে সামষ্টিক মূল্যায়নে ও একাদশ-দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ থেকে বাদ দিয়ে মানবিক বিভাগে ঐচ্ছিক রেখে কৌশলে সংকুচিত করা হয়েছে। ফলে ভবিষ্যৎ প্রজন্ম নীতি নৈতিকতাহীন দুর্নীতিগ্রস্ত প্রজন্ম হিসেবে গড়ে ওঠার দ্বার উন্মোচিত হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

চরমোনাই পীরের বক্তব্য সঠিক নয়, ধর্মশিক্ষা সম্প্রসারিত হয়েছে : শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০১:২৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২