ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তনের কথা বললেন দিপু মনি

আকাশ জাতীয় ডেস্ক:  

দেশের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু: বাংলাদেশ জাতি-রাষ্ট্র প্রতিষ্ঠার মহানায়ক’- শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

মন্ত্রী বলেন, আমরা শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনছি। শিক্ষাকে জাতির উন্নতি ও আনন্দময় করতে চেষ্টা করছি। শিক্ষা যেন মুক্তিযুদ্ধের চেতনায় হয় সেই চেষ্টা করছি যেন বিজ্ঞান ও প্রযুক্তি বান্ধব হয়। এছাড়াও মানবিক ও সৃজনশীল মানুষ যেন আমরা তৈরি করতে পারি তার জন্য আমরা চেষ্টা চলছে।

এ সময় শিক্ষা ব্যবস্থার এ পরিবর্তনে সবচেয়ে বেশি শিক্ষকদের; পাশাপাশি অভিভাবকসহ সমাজের সকলের ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেন ডা. দীপু মনি।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানতে তাকে অনুধাবনের কথা বলেন। পরবর্তী প্রজন্মকে রাজনীতিতে আসার আগে বঙ্গবন্ধুর স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে মনে ধারণ করতেও বলে তিনি।

দলের নেতাকর্মীদের সজাগ থাকতে আহ্বান জানিয়ে তিনি বলেন, একাত্তরের ঘাতক, পঁচাত্তরের ঘাতক ও ২১ আগস্টের ঘাতক এক ও অভিন্ন। আজও তারা আস্ফালন করে আরেকটি ১৫ আগস্ট ঘটানোর জন্য। এজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে। যেন কোনোভাবেই এরা সফল হতে না পারে।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য ও সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য মেরিনা জাহান কবিতা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান, অ্যাটকোর সভাপতি বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, বাংলাদেশ সরকারি কমিশনের সদস্য অধ্যাপক ড. নূরজাহান বেগম ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান।

অনুষ্ঠানে শিক্ষকদের মাঝে গবেষণা সম্মাননা স্মারক তুলে দেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানের শুরুতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এর আগে ডা. দীপু মনি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত স্মারক মূর‌্যাল ‘জনক জ্যোতির্ময়ে’ শ্রদ্ধা জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তনের কথা বললেন দিপু মনি

আপডেট সময় ০৬:২২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২