ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিরাপদ আবাসন দাবিতে বরিশাল মেডিকেল কলেজে বিক্ষোভ

আকাশ জাতীয় ডেস্ক: 

নিরাপদ আবাসন নিশ্চিত করার দাবিতে একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করছেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

বুধবার সকাল ৮টা থেকে অধ্যক্ষ কার্যালয় ও প্রশাসনিক ভবন ঘিরে এ বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, শেরেবাংলা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের জন্য তিনটি করে পৃথক ছয়টি হল রয়েছে। যার প্রতিটি হলের অবস্থাই জরাজীর্ণ। হলগুলোর ছাদের পলেস্তারা প্রতিনিয়তই খসে পড়ছে। মাঝে মধ্যেই এতে অনেক শিক্ষার্থী আহত হচ্ছেন।

ছাত্রী হলের আবাসিক ছাত্রী লিসা আক্তার বলেন, ছাত্রী হলের অবস্থা খুবই খারাপ। প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে থাকতে হয় আমাদের। এখন নিরাপদ হল আমাদের দাবি।

ছাত্র এহসান উল্লাহ বলেন, ছেলেদের তিন ছাত্রাবাসের মধ্যে হাবিবুর রহমান ছাত্রাবাসের অবস্থা খুবই খারাপ। গতরাতেও আমাদের এক সহপাঠীর রুমের পলেস্তারা খসে পড়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পায়। আমাদের একটাই দাবি—নিরাপদ হল চাই।

শিক্ষার্থী তাহসিন আহম্মেদ বলেন, হাবিবুর রহমান ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দ্রুত এই ছাত্রদের পুনঃআবাসনের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া আমাদের অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে; কিন্তু হল নির্মাণ করা হয়নি। আবাসন সংকট নিরসনে নতুন হল নির্মাণে দৃশ্যমান অগ্রগতি না ঘটলে আমাদের আন্দোলন চালিয়ে যাব।

৪র্থ বর্ষের ছাত্র সাগর হোসেন বলেন, সাত দিনের মধ্যে হল নির্মাণের দৃশ্যতমান কাজ দেখতে চাই। এ ছাড়া ঝুঁকিপূর্ণ হলের ছাত্র ও ছাত্রীদের নিরাপদ স্থানে রাখার দাবি করছি। তা না হলে অনির্দিষ্টকালের জন্যত একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

শেরেবাংলা মেডিকেল কলেজের অধ্যপক্ষ ডা. মনিরুজ্জামান শাহীন বলেন, কলেজে দুটি হোস্টেলের নির্মাণকাজ অচিরেই শুরু হবে। এ ছাড়া সচিব কিছুক্ষণ আগে ফোন করে হোস্টেল সংস্কারের কথা বলেছেন। আমরা অতিদ্রুত কাজ শুরু করব।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিরাপদ আবাসন দাবিতে বরিশাল মেডিকেল কলেজে বিক্ষোভ

আপডেট সময় ০১:১৮:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২