ঢাকা ১০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

খেলাধুলা না করায় শিশুদের মধ্যে স্থূলতার হার বাড়ছে

আকাশ জাতীয় ডেস্ক: 

খেলাধুলা না করার প্রবণতার জন্য শিশুদের মধ্যে স্থূলতার হার বেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

রোববার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের এ ব্লক মিলনায়তনে শিশু বিভাগ, এন্ডোক্রাইনোলজি বিভাগ ও জেনারেল সার্জারি বিভাগের যৌথ উদ্যোগে স্থূলতা (ওবেসিটি) বিষয়ে অনুষ্ঠিত মাসিক সেন্ট্রাল সেমিনারে তিনি এ কথা বলেন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, বিশ্বব্যাপী স্থূলতা বাড়ছে। স্থূলতার কারণে ডায়াবেটিস মেলাইটাস, মেটাবোলিক সিন্ড্রোম, বন্ধ্যাত্ব, ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। বাংলাদেশে শিশু ও পূর্ণবয়স্ক মানুষের মধ্যে এ রোগের সংখ্যা কম বলা হলেও শিশুদের স্থূলতা দিন দিন মারাত্মক আকার ধারণ করছে। বাংলাদেশের ৯-১০ শতাংশ শিশু এ স্থূলতার রোগে আক্রান্ত।

তিনি বলেন, অতিরিক্ত চর্বিযুক্ত ও শর্করা জাতীয় খাদ্য জাংক ফুড গ্রহণ, মোবাইল ফোনে আসক্তি, খেলাধুলা না করার প্রবণতার জন্য শিশুদের মধ্যে স্থূলতার হারও বেড়ে যাচ্ছে। স্থূলতাতে ওজন বাড়ার সঙ্গে সঙ্গে ডায়াবেটিস, ভিটামিন ডি- এর স্বল্পতা, উচ্চ রক্তচাপ, রক্তে চর্বি বাড়া ও মানসিক বিষন্নতাও দেখা যায়। অতএব খাদ্যাভাস পরিবর্তন ও নিয়মিত ব্যয়ামের মাধ্যমে ওজন কমিয়ে এর কুফল থেকে মুক্ত থাকতে হবে। এজন্য মা বাবাকে সচেতন হতে হবে। নিয়মিত কাউন্সিলিং এর মাধ্যমে শিশুদের সচেতনতা বাড়াতে হবে। খেলাধুলার মাঠের সংখ্যা বাড়াতে হবে। তবেই এ প্রজন্ম সুস্থ নাগরিক হিসেবে গড়ে উঠবে। এর বাইরেও কিছু কিছু ক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষার অপারেশন করা যেতে পারে। স্থূলতা এমন একটি রোগ যার থেকে অন্যান্য রোগের সৃষ্টি করে। তাই এ রোগটি প্রতিরোধ করলে অনেক রোগ প্রতিরোধ করা সম্ভব। স্থূলতা প্রতিরোধে সংশ্লিষ্ট বিভাগগুলো থেকে প্রস্তাব পেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্থূলতা বা ওবেসিটি ক্লিনিক চালু করা হবে।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন শিশু বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সুরাইয়া বেগম, সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আবুল কালাম চৌধুরী ও এন্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. তাহনিয়া হক।

সেমিনারটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল সাব-কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সবুজ।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ।

সেমিনারে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল সাব-কমিটির সভাপতি অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিকী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

খেলাধুলা না করায় শিশুদের মধ্যে স্থূলতার হার বাড়ছে

আপডেট সময় ০৮:৪৩:৫১ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২