ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

একসঙ্গে সরকারি চাকরি পেলেন মা-ছেলে

আকাশ নিউজ ডেস্ক: 

সন্তানকে পড়াতে গিয়ে আগে মায়ের পড়া মুখস্ত হয়ে গেছে, এমন নজির নেহায়েত কম নেই। ঠিক সেভাবেই ছেলেকে উৎসাহ দিতে নিজে বই পড়া শুরু করেছিলেন বিন্দু। এই করতে গিয়ে এক পর্যায়ে নিজের জন্য সরকারি চাকরির প্রস্তুতি শুরু করেন তিনি। সঙ্গে পড়াশুনায় মন ফেরে ছেলেরও।

সেই ঘটনার পর কেটে গেছে নয় বছর। তিনি এবং তার ছেলে দুজনেই একসঙ্গে সরকারি চাকরিতে যোগ করতে চলেছেন।

ভারতের কেরালায় এই ঘটনা ঘটেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, কেরালারা পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) পরীক্ষায় ৪২ বছর বয়সী বিন্দু লাস্ট গ্রেড সার্ভেন্ট পদে উত্তীর্ণ হয়েছেন। অন্যদিকে তার ২৪ বছর বয়সী ছেলে লোয়াল ডিভিশনাল ক্লার্ক পদে উত্তীর্ণ হয়েছেন।

টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বিন্দু বলেন, ছেলেকে উৎসাহ দিতি পড়া শুরু করেন তিনি। এরপর ভর্তি হন একটি কোচিং সেন্টারে। স্নাতক সম্পন্ন হওয়ার পর ছেলেকেও ওই কোচিং সেন্টারে ভর্তি করেন তিনি।

গত ১০ বছর ধরে গ্রামাঞ্চলের শিশুদের পড়াতেন বিন্দু। তিনি বলেন, কোচিং সেন্টারে তার শিক্ষকরা, তার বন্ধুরা এবং তার ছেলের উৎসাহে তিনি পিএসসি পরীক্ষায় পাস করার জন্য বারবার চেষ্টা করেছিল। তিনবারের চেষ্টার চাকরির সোনার হরিণ মেলে তার।

অবশ্য মায়ের সঙ্গে পড়াশুনা না করলেও নির্দিষ্ট বিষয় নিয়ে তারা আলোচনা করতেন বলে জানিয়েছেন বিন্দুর ছেলে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

একসঙ্গে সরকারি চাকরি পেলেন মা-ছেলে

আপডেট সময় ১১:১৮:৫২ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২